ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
হলিউডে অভিষেক আলিয়ার, ‘হার্ট অফ স্টোন’-এর এক ঝলকেই তুঙ্গে উন্মাদনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 20 January, 2023, 11:05 AM

হলিউডে অভিষেক আলিয়ার, ‘হার্ট অফ স্টোন’-এর এক ঝলকেই তুঙ্গে উন্মাদনা

হলিউডে অভিষেক আলিয়ার, ‘হার্ট অফ স্টোন’-এর এক ঝলকেই তুঙ্গে উন্মাদনা

হলিউডে পা রেখেছেন ইতিমধ্যেই। অপেক্ষা শুধু ছবি মুক্তির। তার আগে ‘হার্ট অফ স্টোন’-এ আলিয়ার এক ঝলক দেখাল নেটফ্লিক্স।
‘হার্ট অফ স্টোন’-এ গাল গাদোট, জেমি ডরনানের সঙ্গে অভিনয় করেছেন আলিয়া।

হলিউডে নিজের প্রথম ছবিতে অভিনয় করে ফেলছেন এর মধ্যেই। ‘ওয়াইল্ড রোজ়’-খ্যাত ব্রিটিশ পরিচালক টম হার্পার পরিচালিত ছবি ‘হার্ট অফ স্টোন’। ছবিতে গাল গাদোট, জেমি ডরনানের সঙ্গে অভিনয় করেছেন আলিয়া। ২০২২ এর মাঝামাঝি নাগাদ ছবির কাজ সম্পূর্ণ করে ফেলেছেন আলিয়া। শুধু তাই-ই নয়, অন্তঃসত্ত্বা অবস্থায় অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছেন ‘ডার্লিংস’ খ্যাত অভিনেত্রী। এ বার শুধু ছবি মুক্তির অপেক্ষা। চলতি বছরের অগস্ট মাসে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘হার্ট অফ স্টোন’। বুধবার রাতে সেই ছবির কয়েক ঝলক প্রকাশ করল স্ট্রিমিং সংস্থা নেটফ্লিক্স।

শুধু ‘হার্ট অফ স্টোন’ই নয়, ২০২৩-এ একাধিক গুরুত্বপূর্ণ ছবি মুক্তির ঘোষণা করে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে নেটফ্লিক্স। যে তালিকায় রয়েছে ‘এক্সট্র্যাকশন ২’, ‘মার্ডার মিস্ট্রি ২’, ‘ড্যামসেল’-এর মতো ছবিও। তবে সব হলিউড তারকার ভিড়েও নজর কেড়েছেন আলিয়া। আগেই প্রকাশ্যে এসেছিল ছবিতে আলিয়ার লুক। এ বার নেটফ্লিক্সের শেয়ার করা ভিডিয়োতে কেয়া ধওয়ান হিসেবে আলিয়াকে দেখতে পেয়ে উন্মাদনা অনুরাগীদের মধ্যে। ১১ অগস্ট মুক্তি পেতে চলেছে ‘হার্ট অফ স্টোন’। ছবিমুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলিউডের এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেত্রীর ভক্তকূল।
‘হার্ট অফ স্টোন’ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে, আর ‘অ্যানিমাল’ এর মুক্তি প্রেক্ষাগৃহে। ফলে বক্স অফিসে এই লড়াইয়ের প্রভাব পড়ার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status