ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দিনাজপুরে লংকাবাংলার শীতবস্ত্র বিতরণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 19 January, 2023, 12:44 AM
সর্বশেষ আপডেট: Thursday, 19 January, 2023, 12:46 AM

দিনাজপুরে লংকাবাংলার শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরে লংকাবাংলার শীতবস্ত্র বিতরণ

লংকাবাংলা ফাউন্ডেশন দিনাজপুর জেলার দুঃস্থ ও শীতার্ত সাধারণ মানুষের প্রয়োজনে ও শীতের তীব্রতা থেকে রক্ষা করার জন্য দিনাজপুরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজনের উদ্যোগ গ্রহণ করে।

বুধবার (১৮ জানুয়ারী) দিনাজপুর সদরের রামনগর, মদিনা মসজিদে (লাল ঘর)এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে দিনাজপুর চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট মোঃ রেজা হুমায়ুন ফারুক চৌধুরী (শামীম) এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শামীম আল মামুন, এফসিএ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানটিতে দিনাজপুর সদর পুলিশ স্টেশনের ওসি মোঃ তানভিরুল ইসলাম; সামাজিক অপরাধ প্রতিরোধ ও সমাজ কল্যাণ মুরুব্বী সংস্থা, রামনগর, দিনাজপুরের প্রেসিডেন্ট মওলানা মোঃ সোহরাব হোসেন এবং লংকাবাংলা ফাইন্যান্সের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট একাউন্টস এন্ড ফাইন্যান্স মোঃ জহুরুল ইসলাম; এক্টিং দিনাজপুর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন; সিএমএসএমই ফাইন্যান্স বগুড়া নর্থ ক্লাস্টার হেড মোঃ মিজানুর রহমান; রাজশাহী ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মহিবুল হাসান সজল এবং বগুড়া ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবু রেজা আল মামুন সহ উল্লেখিত সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status