ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
প্রয়াত বিএনপি নেতা ফিরোজ খানের স্মরণে দোয়া ও মোনাজাত
শহীদুল ইসলাম শরীফ
প্রকাশ: Thursday, 6 August, 2026, 8:11 PM

প্রয়াত বিএনপি নেতা ফিরোজ খানের স্মরণে দোয়া ও মোনাজাত

প্রয়াত বিএনপি নেতা ফিরোজ খানের স্মরণে দোয়া ও মোনাজাত

দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের (২০২৫) এই দিনে ৬৩ বছর বয়সে আকস্মিকভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জনপ্রতিনিধি ও রাজনীতিবীদ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ফিরোজ খান তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নীতি ও আদর্শের সাথে নিবেদিতভাবে যুক্ত ছিলেন। তিনি রাইপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ৪ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে গেছেন।
ফিরোজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। স্বজন ও দলীয় নেতাকর্মীরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস প্রকাশ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status