ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ঐশীকে নিয়ে মাঠে আরিফিন শুভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 January, 2023, 1:33 PM

ঐশীকে নিয়ে মাঠে আরিফিন শুভ

ঐশীকে নিয়ে মাঠে আরিফিন শুভ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ ম্যাচে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির হলেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। শুধু তাই নয় তার সঙ্গে ছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

জানা গেছে, আসছে ১৩ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’। সিনেমাটিতে অভিনয় করেছেন ঐশী। মূলত সিনেমাটির প্রচারের জন্যই মাঠে হাজির হয়েছেন তারা। এ সময় সিনেমাটির কলাকুশলীরা তাদের সঙ্গে ছিলেন।

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশ এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান শওদাগর, খশরু পারভেজ প্রমুখ।

এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status