ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
সেলফি তুলতে গিয়ে মেয়েরা মুখভঙ্গি বাঁকা করে কেন
নতুন সময় ডেস্ক :
প্রকাশ: Friday, 2 December, 2022, 1:25 PM

সেলফি তুলতে গিয়ে মেয়েরা মুখভঙ্গি বাঁকা করে কেন

সেলফি তুলতে গিয়ে মেয়েরা মুখভঙ্গি বাঁকা করে কেন

সেলফি অর্থ প্রতিকৃতি বা নিজের তোলা নিজের প্রতিকৃতি, যা সাধারণত স্মার্টফোন বা ওয়েবক্যামে ধারণকৃত এবং যে কোনো সামাজিক মাধ্যমে আপলোড করা হয়ে থাকে। বেশিরভাগ সেলফি হাত সামনে তুলে বা আয়নার সামনে দাঁড়িয়ে, কখনো-কখনো সেল্ফ টাইমার ব্যবহার করেও নেয়া হয়ে থাকে। সেলফি তোলা আজ আমাদের নেশা হয়ে গেছে। সেলফি তুলে ফেসবুকে পোস্ট না করতে পারলে যেন শান্তি হয় না।

কোন একটা জীবন থেকে বাদ চলে যায় মনে হয়। অনেকে অনেক স্টাইলে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে থাকেন। ঠোঁটকে সূচালো করে এই বিশেষ মুখভঙ্গী কি সামাজিক বিদ্রোহ, তার গভীরে কি থেকে সমাজ, সংসার ইত্যাদি প্রতিষ্ঠানকে ভেংচি? নাকি এর কোনটাই নয়!

ফেসবুক জুড়ে এই কাণ্ড। ইনস্টাগ্রামে অনেকের প্রবেশ সীমিত, তাই সেখানে এতটা নয়। কিন্তু ফেসবুকে সেলফির মেলায় এই ‘ছুঁচোমুখ’ দেখে হেঁচকি ওঠার জোগাড়। কিন্তু, কেন যে কেউ ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছেন না, সেটাই আশ্চর্য বিষয়!

এই বিশেষ মুখভঙ্গিটির কেতাবি নাম ‘পাউট’। ইন্টারনেটে লব্ধ মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারি জানাচ্ছে, এর অর্থ— ‘to show displeasure by thrusting out the lips’। কিন্তু সেলফি তুলতে গেলে কেন এমন মুখভঙ্গি করতে হচ্ছে মেয়েদের, সেটা ভাবার বিষয়। কী এমন ডিসপ্লেজার বা অসন্তোষের কাণ্ড ঘটল যে, ‘নিজস্বী’ তুলতে গেলেই এই ছুঁচোমুখ?

শুধু সুন্দরীরাই নন, দেখা যাচ্ছে বেশ কিছু পুরুষও ইদানীং ছুঁচোমুখে পাউট করে সেলফি তুলে আপলোড করে ধামাকা মচাচ্ছেন। ঠোঁটকে সূচালো করে এই বিশেষ মুখভঙ্গি কি সামাজিক বিদ্রোহ, তার গভীরে কি থেকে সমাজ, সংসার ইত্যাদি প্রতিষ্ঠানকে ভেংচি? নাকি এর কোনটাই নয়! জনৈকা তরুণী জানালেন, এটা ট্রেন্ড। কিন্তু ট্রেন্ডেরও তো একটা মাথাছাতা থাকে। কী এর রহস্য?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status