ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ওয়াশিংটন থেকে বার্তা, নানা আলোচনা ঢাকায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 December, 2022, 12:59 PM

ওয়াশিংটন থেকে বার্তা, নানা আলোচনা ঢাকায়

ওয়াশিংটন থেকে বার্তা, নানা আলোচনা ঢাকায়

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের একটি বার্তা নিয়ে জোর আলোচনা পররাষ্ট্র মন্ত্রনালয়ে। দু’দিন আগে হস্তগত হওয়া সেই সাইফার মেসেজের বিষয়ে চটজলদি সরকারের শীর্ষ মহলকে অবহিত করা হয়েছে মর্মে খবর রটেছে। কিন্তু কী আছে সেই বার্তায়? তা নিয়ে মুখ খুলছেন না কেউই। অবশ্য দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে, ঢাকায় বিদ্যমান নানা গুজবের বিষয়ে ক’দিন ধরে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের কাছে জানতে চাওয়া হচ্ছিল।

মিশন সম্ভাব্য পরিস্থিতির একটি ধারণা দিয়ে থাকতে পারে সেই বার্তায়। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকান অনুবিভাগের মহাপরিচালক নাঈম উদ্দিন আহমেদ এমন বার্তা পাওয়ার বিষয়টি অস্বীকার  করেছেন। অন্য একাধিক সরকারি সূত্র বলছে, একবছর আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং ট্রেজারি ডিপার্টমেন্ট বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-এর ৭ কর্মকর্তার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তার পরিধি বেড়েছে মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তাদের মতে, স্যাংশন বা নিষেধাজ্ঞা জারির প্রক্রিয়াটি ওপেন। এটা তাৎক্ষণিক এবং একতরফাভাবে হয়ে থাকে। এ নিয়ে আগাম কোনো আলোচনা হয় না। দুনিয়ার দেশে দেশে এটাই হয়ে আসছে। গত বছরের ১০ই ডিসেম্বর (বাংলাদেশ সময় সন্ধ্যায়) ওয়েবসাইটে বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞা জারির বিষয়টি প্রকাশ করেছিল উল্লেখ করে এক কর্মকর্তা মানবজমিনকে বলেন, অবশ্য সেই রাতেই ঢাকাস্থ মার্কিন দূতাবাস নোট ভারবাল পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে সরকারকে নিষেধাজ্ঞা জারির বিষয়টি অবহিত করেছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status