|
শাকিব খানকে নিয়ে এবার যা বললেন অপু বিশ্বাস
নতুন সময় ডেস্ক
|
![]() শাকিব খানকে নিয়ে এবার যা বললেন অপু বিশ্বাস ব্যক্তিজীবন নিয়ে যত কথাই হোক না কেন, পর্দার মানুষ পর্দার কাজ নিয়ে ব্যস্ত থাকতেই পছন্দ করেন, যা তাদের কর্মকাণ্ডেই স্পষ্ট। বর্তমানে তিন তারকাই কাজ নিয়ে ব্যস্ত। বৃহস্পতিবার এ বিষয় কথা বলেন অপু বিশ্বাস। তিনি বলেন, শাকিব খানকে নিয়ে অনেক কথা বলেছি। এখন আর ভালো লাগে না এ নিয়ে কথা বলতে। কাজ নিয়ে কথা বলুন আপনারা। একটা কথা বলে রাখি— শাকিব যেহেতু আমার সন্তানের বাবা, এ কারণে সন্তান বাবার বাড়ি যাবেই। আমি ছেলেকে তো একা ছাড়তে পারি না। এ ছাড়া আমেরিকার নাগরিকত্বের বিষয়ে বলেন, শুধু আমি নই, জয়েরও ভিসা হয়েছে আমেরিকার। আমেরিকার ভিসা পাওয়া আহামরি কিছু না। জয় ডিজনি ওয়ার্ল্ড পছন্দ করে অনেক। এ কারণে মনে হলো আমেরিকার ভিসার আবেদন করি। হলে ক্ষতি কী। দেখা গেল ভিসাও পেয়ে গেলাম। আর এ নিয়ে কথা বলার কিছু দেখছি না আমি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
