|
রুশ হামলায় ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত
নতুন সময় ডেস্ক
|
![]() রুশ হামলায় ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত শুক্রবার ইউক্রেনের এক সম্প্রচার মাধ্যমে কথা বলার সময় জেলেনস্কির উপদেষ্টা এ দাবি করেছেন। খবর বিবিসির। জেলেনস্কির উপদেষ্টা বলেন, কিয়েভ নিহতের পরিসংখ্যান নিয়ে কথা বলছে। কমান্ডার ইন চিফ জেলেনস্কির দপ্তরের দ্বারা মূল্যায়ন করা হয়েছে। নিহতের সংখ্যা ১০ থেকে ১৩ হাজার। পোডোলিয়াক বলেন, গত ২৪ ফেব্রুয়ারি থেকে হামলা শুরুর পর এক লাখ রুশ সেনা নিহত হয়েছেন। আরও এক থেকে দেড় লাখ সেনা আহত কিংবা নিখোঁজ হয়েছে বা যুদ্ধে গিয়ে ফিরতে পারেনি। কিয়েভের হতাহতের তথ্যের এমন দাবি নিয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত মাসে জ্যেষ্ঠ মার্কিন জেনারেল মার্ক মিলি জানিয়েছিলেন, গত ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধে ১ লাখ রুশ এবং ১ লাখ ইউক্রেনীয় সেনা নিহত বা হতাহত হয়েছেন। যদিও এ বিষয়ে সুর্নিদিষ্ট তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি। এদিকে বুধবার ভার্চুয়ালি ভাষণে ইইউর কমিশনের প্রধান উরসুল ভন ডের লিয়েন বলেন, কমপক্ষে এক লাখ ইউক্রেনের সেনা নিহত হয়েছেন। যদিও পরে ইইউ কমিশনের একজন মুখপাত্র স্পষ্ট করে বলেন উরসুলার দেওয়া তথ্যে ভুল ছিল। তিনি যে তথ্য দিয়েছেন হতাহতের সংখ্যা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
