ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ভারতের গোয়ায় এক টুকরো বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 November, 2022, 12:04 PM

ভারতের গোয়ায় এক টুকরো বাংলাদেশ

ভারতের গোয়ায় এক টুকরো বাংলাদেশ

ভারতের গোয়ায় বসেছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫৩তম আসর। উৎসবে এবার বাংলাদেশের চারটি ছবি ঠাঁই পেয়েছে। এর মধ্যে ‘আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেল অ্যাওয়ার্ড’ বিভাগে প্রতিযোগিতা করছে আকরাম খানের ‘নকশি কাঁথার জমিন’।

এ ছাড়া ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’-এ প্রদর্শিত হয়েছে ‘পাতালঘর’, ‘সাঁতাও’ ও ‘পাপ-পুণ্য’।

ছবিগুলোর অভিনয়শিল্পী ও কলাকুশলীদের কয়েকজন এখন আছেন ভারতের গোয়ায়। আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, নুসরাত ফারিয়া,  শাহেদ ইমনসহ অনেকেই রয়েছেন। ‘সাঁতাও’ পরিচালক খন্দকার সুমন জানিয়েছেন, উৎসবে বাংলাদেশের ছবিগুলোর শো হাউসফুল গেছে।

নুসরাত ফারিয়া জানান, তাঁর অভিনীত ‘পাতালঘর’ প্রদর্শনীর পর ছবির অভিনয়শিল্পী ও প্রযোজকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আইএফএফআইয়ের ৫৩তম আসর এটি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status