ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
আজান দেওয়ার অনুমতি দিল দক্ষিণ আফ্রিকার আদালত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 November, 2022, 10:54 AM
সর্বশেষ আপডেট: Saturday, 26 November, 2022, 11:01 AM

আজান দেওয়ার অনুমতি দিল দক্ষিণ আফ্রিকার আদালত

আজান দেওয়ার অনুমতি দিল দক্ষিণ আফ্রিকার আদালত

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশের 'ইসিপিংগো তালিমুদ্দিন ইসলামিক ইনস্টিটিউটে' মাইকে আজান দিতে পারবে বলে ঘোষণা দিয়াছে দেশটির একটি আদালত।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই ঐতিহাসিক রায় দিয়াছেন।

প্রায় দুই বছর আগে স্থানীয় নাগরিক (ভারতীয় বংশোদ্ভূত) ইলাউরি গিরি চন্দ্র নামে এক বাসিন্দা মাদ্রাসার (মসজিদ) আজানকে উচ্চমাত্রার শব্দ দুষণ বলে অভিহিত করে মামলা করেন।

এতে তিনি উল্লেখ করেন, আজান তার স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করছে।

মামলার দীর্ঘ শুনানির পর ঐতিহাসিক রায়ে জানানো হয়, তালিমুদ্দিন ইসলামিক সেন্টার মাইকে আজান দিয়ে দক্ষিণ আফ্রিকার আইনের পরিপন্থী কোন কাজ করছে না। এখন থেকে মাদ্রাসা ও মসজিদ কর্তৃপক্ষ উচ্চস্বরে মাইকে আজান দিতে পারবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গেজেট প্রকাশ করেছে।

দক্ষিণ আফ্রিকান মুসলিম নেটওয়ার্কের চেয়ারপারসন ড. ফয়সাল সুলিমান বলেছেন, এসসিএর এ রায়ে সব ধর্মের বিজয় হয়েছে।

একটি ধর্মীয় স্বাধীনতার দেশ দক্ষিণ আফ্রকার। এ দেশে সব ধর্মের মানুষ অবাধে তাদের ধর্মীয় রীতিনীতি মেনে চলতে পারেন। আদালতের এমন রায়ে মুসল্লিরা সন্তুষ্ট হয়েছেন।

এদিকে মসজিদে পুনরায় আজান দেয়ার অনুমতি দেয়ায় স্থানীয় মুসলমানরা আনন্দের সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status