ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
কাতার বিশ্বকাপে গোল করে ইতিহাসের পাতায় রোনালদো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 November, 2022, 12:09 PM

কাতার বিশ্বকাপে গোল করে ইতিহাসের পাতায় রোনালদো

কাতার বিশ্বকাপে গোল করে ইতিহাসের পাতায় রোনালদো

কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ২২তম আসরে নিজেদের প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে খেলতে নেমেই গোলের দেখা পান সময়ের অন্যতম সেরা তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এর মধ্য দিয়ে ইতিহাস গড়লেন সিআর সেভেন খ্যাত এই ফুটবলার। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো।

ঘানার বিপক্ষে খেলতে নেমে বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে পর্তুগাল। কিন্তু এরপরও প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৬৫তম মিনিট পর্যন্ত। ডি-বক্সের ভেতরে রোনালদোকে অবৈধভাবে বাধা দিলে ফাউলের বাঁশি দেন রেফারি। ফলে পেনাল্টি পেয়ে যায় পর্তুগিজরা। ঠাণ্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন দলনেতা রোনালদো। তাতেই ইতিহাসে নাম খেলান তিনি।

২০০৬ জার্মানি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলেছিলেন রোনালদো। সেবারসহ ২০১০, ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২২ বিশ্বকাপে গোল করে টানা ৫ বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড় হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সবমিলিয়ে বিশ্বকাপে তার গোল করা সংখ্যা দাঁড়ালো আটে।

উল্লেখ্য, ঘানার বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে পর্তুগাল। আর এই জয়ের মাধ্যমে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে পর্তুগিজরা। ১ করে পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া। আর কোনো পয়েন্ট না পাওয়া ঘানা পড়ে রইলো তলানিতে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status