ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
ছাড় দিলেন না কেউ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 November, 2022, 12:26 PM

ছাড় দিলেন না কেউ!

ছাড় দিলেন না কেউ!

ঢালিউড সুপারস্টার শাকিব খান কেন্দ্র করে অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যকার অদৃশ্য দ্বন্দ্ব মাঝেমধ্যেই প্রকাশ্যে চলে আসে। কখনও সাক্ষাৎকারে তারা ইঙ্গিত করে মন্তব্য করেন, কখনও আবার শাকিবের কাছে নিজের অগ্রাধিকার প্রতিষ্ঠায় মেতে থাকেন। তবে এবার প্রকাশ্যেই যেন ঝগড়ায় জড়ালেন অপু-বুবলী!

গতকাল অপু বিশ্বাস তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘শাকিবের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল পেয়ে বুবলীর চোখে জল’ এমন শিরোনামের একটি নিউজের লিংক শেয়ার করেছেন। যার ক্যাপশনে কয়েকটি হাসির ইমোজি দিয়ে অপু বিশ্বাস লিখেন: ‘কি যে মজা মজা।’

যদিও বিষয়টি নিয়ে খোলাসা করে কিছুই বলেননি অপু বিশ্বাস। তবে খবরটি শেয়ার করে বুবলীকে যে টিপ্পনি কেটেছেন সেটা অনুমেয়।

অপুর এমন পোস্টে বুবলীকে শাকিব খানের নাকফুল দেওয়ার বিষয়টি তার কাছে হাস্যকর মনে হয়েছে বলেই বোঝাতেই চেয়েছেন।

এর মাধ্যমেই  কয়েক বছর আগেই ইতিহাসই ঘটনাই যেনো পুনরাবৃত্তি হচ্ছে। শাকিব খানকে কেন্দ্র করে সে সময় তুমুল দ্বন্দ্বে জড়ান অপু বিশ্বাস ও শবনম বুবলী। সেসময় অপু বিশ্বাস শাকিব খানের স্ত্রী ছিলেন। আর এখন বুবলী শাকিব খানের স্ত্রী।

অপু বিশ্বাসের ওই পোস্টের পর বুবলীও ছেড়ে দেননি। ইশারা ইঙ্গিতে তিনিও খোঁচা দিলেন অপু বিশ্বাসকে।

বুধবার বুবলী তার ফেসবুক ওয়ালে অপু বিশ্বাসের ওই স্ট্যাটাসের বিপরীতে কৌশলী হয়ে লিখলেন, একজন হঠাৎ করেই বলে উঠলো ‘আরে ওই বেটি যে আপনাদের ছবি সহ নিউজ তার নিজের ফেইসবুক ওয়ালে বাঁধাই করে রাখসে এটাই তো আপনার মজা, এতেই তো বোঝা যায় তার শয়নে স্বপনে শুধুই আপনি, হাহাহা!

প্রসঙ্গত, শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়েছিলো ২০০৮ সালে ১৮ এপ্রিল। তবে তারা দুজনেই খবরটি গোপন রাখেন। ২০১৭ সালের শেষ দিকে পুত্র আব্রাম খান জয়কে কোলে নিয়ে একটি টেলিভিশন লাইভে হাজির হন অপু। প্রকাশ্যে আনেন তার ও শাকিবের বিয়ে, দাম্পত্য ও সন্তান গ্রহণের বিস্তারিত তথ্য। এই ঘটনার কয়েক মাস পরই অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন শাকিব।

একই ঘটনা ঘটে বুবলীর ক্ষেত্রেও। শাকিবের সঙ্গে গোপনে তার বিয়ে হয় ২০১৮ সালের ২০ জুলাই। এরপর ২০২০ সালের ২১ মার্চ তিনি শাকিবপুত্রের মা হন, যার নাম রেখেছেন শেহজাদ খান বীর। ফেসবুকের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনেন বুবলী, তাকে অনুসরণ করে একই ছবি-পোস্ট শেয়ার দেন শাকিবও।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status