ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ রুয়েট শিক্ষার্থী মৌমিতার মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 4 November, 2022, 3:29 PM

দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ রুয়েট শিক্ষার্থী মৌমিতার মৃত্যু

দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ রুয়েট শিক্ষার্থী মৌমিতার মৃত্যু

দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে আগুনে পুড়ে যাওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী মৌমিতা সাহা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার (৪ নভেম্বর) সকালে ওই ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রুয়েট ছাত্রকল্যাণের সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ।

রুয়েট সূত্র জানায়, গত সোমবার (২৪ অক্টোবর) দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে দুর্ঘটনাবশত ওই শিক্ষার্থী আগুনে পুড়ে যান।

ওইদিন রাতে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী মন্দিরে এ ঘটনা ঘটে। তিনি রুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি খুলনা জেলা সদরের নগর ভবনের বিপরীত পাশে। ওইদিন রাতেই (২৪ অক্টোবর) রাতেই মৌমিতাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল  কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানোর পরামর্শ দেন। দীর্ঘদিন থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

শোক প্রকাশ করে রুয়েটের ম্যাটেরিয়াল স্যায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার পবিত্র প্রসাদ মণ্ডল কালের কণ্ঠকে বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে তার (মৌমিতা) মৃত্যু হয়। মৃত্যুর পর তার লাশ খুলনায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। দীপাবলির প্রদীপের আগুন কাল হলো তার। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শোকাহত।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status