ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ফেসবুক থেকে আয় নিয়ে দুঃসংবাদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 October, 2022, 12:23 PM

ফেসবুক থেকে আয় নিয়ে দুঃসংবাদ

ফেসবুক থেকে আয় নিয়ে দুঃসংবাদ

প্রকাশকদের জন্য আয়ের সুযোগ তৈরি করেছিল ফেসবুক। ইনস্ট্যান্ট আর্টিকেল সেবার মাধ্যমে প্রকাশকদের বিজ্ঞাপনের লভ্যাংশ শেয়ার করতো জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম। এবার সেই ইনস্ট্যান্ট আর্টিকেল সেবা বন্ধ করছে ফেসবুক। ২০২৩ সালের এপ্রিলে বন্ধ হবে ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেল সেবা। দ্য ভার্জের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মুখপাত্র ইরিন মিলার জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যে অথবা আগামী বছরের এপ্রিলের মধ্যে এই সেবা বন্ধ হয়ে যাবে। ইরিন মিলার বলছেন, ‘নিউজ ফিডে আসা সংবাদের লিংকের প্রতি ব্যবহারকারীদের আগ্রহ খুবই কম। এছাড়া মোট ব্যবহারকারীর মাত্র ৩ ভাগ এসব লিংকে ক্লিক করেন।’

এই সেবা বন্ধ হলে যে সকল ডিজিটাল মিডিয়া ফেসবুকের ওপর নির্ভরশীল তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হতে পারেন। যার প্রভাব সরাসরি সোশ্যাল মিডিয়ার উপরেও পড়তে পারে।

প্রকাশকদের জন্য ২০১৫ সালে ইনস্ট্যান্ট আর্টিকেল সেবা চালু করে ফেসবুক। সাধারণত ফেসবুক অ্যাপের ফিডে কোন সংবাদের লিংকে ক্লিক করলে ওই ওয়েবসাইট লোড হয়। যা সময় সাপেক্ষ বিষয়। কিন্তু ইনস্ট্যান্ট আর্টিকেল থাকলে অ্যাপের ভেতরে খুব দ্রুত সংবাদটি পড়া যায়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status