ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির জোড়া গোলে আর্জেন্টিনার দুর্দান্ত জয় (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 24 September, 2022, 11:19 AM

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার দুর্দান্ত জয় (ভিডিও)

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার দুর্দান্ত জয় (ভিডিও)

বিশ্বকাপের আগেই জার্সিটা গায়ে চড়িয়ে ফেলেছেন মেসিরা।  আর সেই জার্সিতেই আলো ছড়িয়েছে আর্জেন্টিনা দল।

শনিবার হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে লাতিন আমেরিকার পরাশক্তি।  জোড়া গোল সেই ম্যাচটা দারুণভাবেই রাঙিয়েছেন লিওনেল মেসি।

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটে গোল পায় আর্জেন্টিনা।  মাঝমাঠ থেকে মেসির বাড়ানো বল বক্সে খুঁজে পায় আলেহান্দ্রো পাপু গোমেজকে। তার স্কয়ার করা বল সহজ এক ট্যাপ ইনে লাওতারো মার্টিনেজ জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে।

এরপর একের পর এক আক্রমণ ঠেকিয়ে ৪৪ মিনিট পর্যন্ত ঠেকিয়ে রাখে হন্ডুরাস।  বিরতির ঠিক আগে ৪৫ মিনিটে বক্সে লাওতারোকে ফাউল করে হন্ডুরাসের ডিফেন্ডার।  পেনাল্টির বাঁশি বাজান রেফারি।  সফল স্পটকিকে বল জালে জড়ান জড়ান লিওনেল মেসি।

২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতির কিছু পরেই দ্বিতীয় গোলের দেখা পান মেসি। মাঝমাঠ থেকে এনজো ফার্নান্দেজের বাড়ানো বল নিয়ে বক্সের বাইরে থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে দারুণ এক চিপে গোল করেন মেসি।

এরপর আর কোনো গোল করতে পারেনি আর্জেন্টিনা।  ফলে ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ২৮ সেপ্টেম্বর জ্যামাইকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ম্যাচ হাইলাইটস দেখুন -

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status