ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশের বাজারে কিসিলেক্ট ব্রান্ডের কলিং স্মার্টওয়াচ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 24 September, 2022, 12:44 AM

দেশের বাজারে কিসিলেক্ট ব্রান্ডের কলিং স্মার্টওয়াচ

দেশের বাজারে কিসিলেক্ট ব্রান্ডের কলিং স্মার্টওয়াচ

দেশের বাজারে কলিং ফিচার সমৃদ্ধ স্মার্টওয়াচ নিয়ে এসেছে গ্যাজেট বিপনণকারী প্রতিষ্ঠান মোশন ভিউ লিমিটেড।

কিসিলেক্ট ব্রান্ডের কেআর প্রো কলিং স্মার্টওয়াচটি কেনায় ১ বছরের বিক্রোত্তর সেবা বা ওয়ারেন্টি সুবিধা মিলবে। ১ বছরের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া অন্য যেকোনো সমস্যা হলে তা বিনামূল্যে সারিয়ে কিংবা পরিবর্তন করে দেবে প্রতিষ্ঠানটি।

গোলাকার আকৃতির স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৪৩ ইঞ্চি আকারের অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে অলওয়েজ-অন-ডিসপ্লে (এওডি) ফিচার। এতে থাকা ২৮০ এমএএইচ ব্যাটারি ফুল চার্জ হতে ২ ঘণ্টার মত সময় নেয়। আর একবার ফুল চার্জে সাধারণ ব্যবহারে তিন দিন, ভারী ব্যবহারে দুই দিনের ব্যাকআপ মিলবে। যারা ফিটনেস সচেতন, তাদের কথা মাথায় রেখে এতে প্রায় ৭০টি ভিন্ন ওয়ার্কআউট ফিচার যুক্ত করা হয়েছে।

ঘড়িটির বিশেষত্ব হলো, স্মার্টফোনে ব্লুটুথের মাধ্যমে যুক্ত থাকা অবস্থায় এটি থেকে সরাসরি কল করা যাবে, কিংবা ফোনে আসা কল রিসিভ করেও কথা বলা যাবে। এজন্য ঘড়িটিতে যুক্ত আছে বিল্ট-ইন স্পিকার ও মাইক্রোফোন। এ ছাড়া এটিতে রয়েছে বিল্ট-ইন মিউজিক প্লেয়ার ফিচার।

স্মার্ট ওয়াচটিতে আইপি-৬৮ গ্রেডের ওয়াটার রেসিস্ট্যান্স থাকার এটি হাতে থাকা অবস্থায় সাঁতার কাটা যাবে।

দেশব্যাপী মোশন ভিউয়ের সকল আউটলেট, অনুমোদিত রিটেইল পয়েন্টে ও অনলাইনে স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে। স্মার্টওয়াচটির দাম ৬,৭৮০ টাকা। এ ছাড়া ৪,৬০০ টাকায় পাওয়া যাবে এটির রেগুলার মডেল কিসিলেক্ট কেআর।

দেশব্যাপী মোশন ভিউ দেশের সেরা দামে স্মার্ট গ্যাজেট, স্মার্টফোন নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়াও গ্রাহকের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সেরা বিক্রয়োত্তর সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

দেশব্যাপী ৬৪ জেলায় মোশন ভিউয়ের বিপণন চালু আছে। নিজস্ব ২২ টি ব্র্যান্ড আউটলেট, ২ হাজারের অধিক রিটেইল ও অনলাইনে তাদের পণ্য পাওয়া যায়। বিভিন্ন ধরনের ব্র্যান্ডের অরিজিনাল স্মার্ট গ্যাজেট, যেমন- স্মার্ট ওয়াচ, ইয়ারফোন, স্মার্ট টিভি, পাওয়ার ব্যাংক, , স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি গ্রাহকের দোড়গোড়ায় পৌঁছে দিতে এবং সেগুলোর ক্ষেত্রে পূর্ণ বিক্রয়োত্তর সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status