ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে উধাও নববধূ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 September, 2022, 5:31 PM

হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে উধাও নববধূ

হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে উধাও নববধূ

মনিরুল ইসলাম নামের এক পর্যটক পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুনে এসে মারধরের শিকার হয়েছেন। যারা মারধর করেছে তাদের সঙ্গে পালিয়ে গেছেন তার স্ত্রী।


বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা জিরোপয়েন্ট ফ্রাই মার্কেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এ সংবাদ পেয়ে পুলিশ মনিরকে হেফাজতে নিলেও উদ্ধার করতে পারেনি ওই গৃহবধূকে। তবে সাবেক প্রেমিকের সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ করেন মনির।


ভুক্তভোগী মনির বরগুনা জেলার আনোয়ার হোসেনের ছেলে মনিরুল ইসলাম। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর ছিলেন।


ভুক্তভোগী জানান, পাঁচ দিন আগে পারিবারিকভাবে বিয়ে করি। মঙ্গলবার সকালে স্ত্রীর আবদার মেটাতে কুয়াকাটায় নিয়ে আসি। একই দিন সন্ধ্যায় কুয়াকাটায় এসে হোটেল তাজে অবস্থান করি। পরে সৈকতে ঘোরাঘুরির পরে রুমে আসি, কিন্তু আমার স্ত্রীর অনুরোধে আবার সৈকতে যাই।


তিনি আরও জানান, আমার অনিচ্ছাসত্ত্বেও সেদিকে গেলে হঠাৎ আমার ওপর ৪ থেকে ৫ জন লোক আক্রমণ করে। তখন আমি বাঁচার চেষ্টা করি ও আমার স্ত্রীকে আঁকড়ে ধরি। তবে আমাকে বাঁচানোর চেষ্টা না করে, সে তাদের সঙ্গে পালিয়ে যায়।


এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারধরের শিকার পর্যটককে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের কয়েকটি টিম আশপাশে খোঁজাখুঁজি করে ভুক্তভোগীর স্ত্রীকে পায়নি। ভুক্তভোগীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status