ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রুপনা চাকমার ঘর তৈরি করে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 September, 2022, 5:29 PM

রুপনা চাকমার ঘর তৈরি করে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

রুপনা চাকমার ঘর তৈরি করে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী সেরা গোলকিপার রুপনা চাকমার ঘর তৈরি করে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


মোহাম্মদ মিজানুর রহমান জানান, প্রধানমন্ত্রী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী সেরা গোলকিপার রুপনা চাকমার ঘর তৈরি করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা পেয়েই আমরা কাজ শুরু করেছি।


নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমান জানান, ‘আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে জানান। আমরা নির্দেশনা অনুযায়ী এলজিইডি প্রকৌশলীকে নিয়ে রওনা হয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছাব।’


তিনি আরও জানান, ‘আশা করি দ্রুত কাজ সম্পন্ন করতে পারব।’ আগামী এক মাসের মধ্যেই কাজ সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status