|
দুই কিডনি নষ্ট, গায়ক আকবরের কাটতে হতে পারে ডান পা
নতুন সময় প্রতিবেদক
|
|
দুই কিডনি নষ্ট, গায়ক আকবরের কাটতে হতে পারে ডান পা আকবর দশ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। ৫ বছর ধরে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, রক্তের প্রদাহসহ নানা রোগ। এই গায়ক আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন রয়েছেন। ![]() দুই কিডনি নষ্ট, গায়ক আকবরের কাটতে হতে পারে ডান পা বাবার সর্বশেষ অবস্থা জানিয়ে আকবরের মেয়ে বলেন, আব্বুর অবস্থা খুবই খারাপ। দুইটা কিডনিই নষ্ট হয়ে গেছে। আর কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছিল। পানি জমার কারণে আব্বুর ডান পা নষ্ট হয়ে গেছে। গতকাল ডান পায়ের অপারেশন হয়েছে। ডাক্তার বলছে- পা কেটে ফেলতে হবে। এখনও বলা যাচ্ছে না পা বাঁচানো যাবে কি না। তা ছাড়া আব্বুর শরীরে আরও অনেক সমস্যা দেখা দিয়েছে। সব মিলিয়ে আব্বুর অবস্থা খুবই বিপদজনক। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। এর আগে, আকবর আলী গাজী (৫০) চলতি বছরের ৪ অক্টোবর তার গ্রামের বাড়ির বাজার হতে ফেরার সময় সাইকেল থেকে পড়ে গিয়ে বাম কোমড়ে আঘাত পেয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। তখন তার অসুস্থতার খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছালে কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আকবরের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়ে আর্থিক সহায়তাও দান করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ে শিল্পী আকবরেক চিকিৎসার সমস্ত বন্দোবস্ত করেন। এই হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের গ্রিন-২ ইউনিটে সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিত কুমার কুণ্ডর অধীনে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেন তিনি। এরপর বেশ ভালোই যাচ্ছিল তার দিন। তবে বেশ কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। এখন হাসপাতালের বিছানায় কাটছে তার রাত-দিন। নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই গায়ক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
