ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রেমের টানে চাঁদপুরে মালয়েশিয়ান তরুণী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 16 September, 2022, 9:27 PM

প্রেমের টানে চাঁদপুরে মালয়েশিয়ান তরুণী

প্রেমের টানে চাঁদপুরে মালয়েশিয়ান তরুণী

প্রেমের টানে এবার হাজার মাইল পাড়ি দিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে এসে ঘর বাঁধলেন মালয়েশিয়ান তরুণী নুর আয়েশা। ভালোবাসার মানুষকে আপন করে পেতে ছুটে এসেছেন তিনি। ধর্মীয় রীতি মেনে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে ওমর ফারুক ও আয়েশার বিয়ে সম্পন্ন হয়।

জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার বড় শাহতলীর চৌধুরী বাড়ির মৃত কামালের ছেলে ওমর ফারুক। ৭ বছর আগে চাকরির সুবাদে তিনি মালয়েশিয়ায় যান। সেখানে ফেসবুকের মাধ্যমে আয়েশার সঙ্গে তার পরিচয় হয়। এরপর দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত চার মাস আগে ফারুক বাংলাদেশে আসেন। এরপর বুধবার (১৪ সেপ্টেম্বর) মা, বড় ভাই ও ভাবিকে নিয়ে বাংলাদেশে আসেন নুর আয়েশা।

ওমর ফারুক হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ ৬নং ওয়ার্ডে একটি বাসায় ভাড়া থাকেন। বৃহস্পতিবার রাতে ওমর ফারুকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নুর আয়েশা। বিয়েতে খুশি ওমর ফারুকের পরিবারের সদস্যরাও। এ ব্যাপারে ওমর ফারুক বলেন, সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না।

এদিকে মালয়েশিয়ান তরুণী নুর আয়েশা স্থানীয় একটি ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন। তিনি বলেন, দেশে ফিরে দু’জনই নতুনভাবে ক্যারিয়ার শুরু করব।

নতুন পুত্রবধূর সঙ্গে সম্পর্ক কেমন জানতে চাইলে ওমর ফারুকের মা বলেন, পুত্রবধূ ইংরেজিতে দক্ষ। কিছু কিছু বাংলা শেখার চেষ্টা করছে। পুত্রবধূর সঙ্গে তার মা, বড় ভাই ও ভাবি বাংলাদেশ এসেছে।

নুর আয়েশার মা বাংলাদেশের সৌন্দর্য, ইমিগ্রেশন পুলিশের ব্যবহারে মুগ্ধ। তিনি বলেন, বাংলাদেশ অনেক সুন্দর দেশ। এদেশের মানুষ খুবই অতিথি পরায়ণ। বাংলাদেশের ফুচকা অসাধারণ। মালয়েশিয়াতে ফুচকার ব্যবসা চালু করব ভাবছি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status