|
বাগমারায় এসে মারা গেলেন ভারতীয় নাগরিক
বাগমারা প্রতিনিধি
|
|
বাগমারায় এসে মারা গেলেন ভারতীয় নাগরিক বাগমারা থানার পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই দীলিপ কুমার দিনাজপুরের হিলি স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে আসেন। পরে তিনি নিজ জন্মস্থান বাগমারার খুঁজিপুর গ্রামে পৌঁছান। এখানে বসবাস করা বাংলাদেশের নাগরিক বাবা ও স্বজনদের সঙ্গে অবস্থান করছিলেন। শুক্রবার রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোর সাড়ে ৩ টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দীলিপ কুমারকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও মেয়ে ভারতে আছেন। বাগমারা থানার ওসি রবিউল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রক্রিয়া শেষে লাশ ভারতে পাঠানো হবে। স্বজনদের পক্ষে থানায় একটি অপমৃত্যর মামলা দায়ের হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
খাগড়াছড়ি কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনে ২০ পিছ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
দীর্ঘ পাঁচ ঘন্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরোটে ফেরি চলাচল স্বাভাবিক
বাউফলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল রুহুল আমীনের খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২
গৌরবের ১৪ নভেম্বর, ভূরুঙ্গামারীকে দেশের প্রথম হানাদারমুক্ত উপজেলা স্বীকৃতির দাবি
