ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
রসগোল্লার ইংরেজি কী? এই মজার প্রশ্নের উত্তর ৯৯% লোকেরই অজানা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 29 July, 2022, 11:55 AM
সর্বশেষ আপডেট: Friday, 29 July, 2022, 11:58 AM

রসগোল্লার ইংরেজি কী? এই মজার প্রশ্নের উত্তর ৯৯% লোকেরই অজানা!

রসগোল্লার ইংরেজি কী? এই মজার প্রশ্নের উত্তর ৯৯% লোকেরই অজানা!

মাছে-ভাতে বাঙালির খাবার শেষে একটু মিষ্টি না খেলে কি হয়? বাঙালির প্রিয় মিষ্টি মানেই তো রসগোল্লা। কোনও অনুষ্ঠান বাড়ি হোক অথবা নিজের বাড়ি, খাওয়ার পর একটু রসগোল্লা না হলে ব্যাপারট ঠিক জমে না। যদিও আজকাল স্বাস্থ্যসচেতনতার খাতিরে অনেকেই মিষ্টি খাওয়া কমিয়ে দিচ্ছেন। তবুও বাঙালির সামনে যদি রসগোল্লার হাঁড়ি বসিয়ে দেওয়া যায় তাহলে লোভ সংবরণ করা একপ্রকার অসম্ভব বলেই চলে।

‘পারফেক্ট’ মিষ্টি যদি কিছু হয়ে থাকে তা হল একমাত্র রসগোল্লা। রসে পরিপূর্ণ নরম ছানার রসগোল্লা টপাটপ উঠে যায় বাঙালির মুখে। মুখে পড়লেই সে এক অদ্ভুত তৃপ্তি। দোকানে মিষ্টি কিনতে গেলেও বাঙালির চোখ যায় ওই রসগোল্লার দিকেই। আর তার মধ্যে রসগোল্লা যদি গরম আর নরম হয় তাহলে তো কোনও কথাই নেই।


রসগোল্লার প্রতি বাঙালির ভালোবাসা তো নিখাদ। কিন্তু এই মন ভালো করা মিষ্টির ইংরেজি নাম জানেন কি? এই মজাদার প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রায় ৯৯ শতাংশ মানুষই একেবারে হোঁচট খেয়ে একাকার। আপনার কি জানা আছে উত্তর? জানা না থাকলে জেনে নিন।

দেশ হোক বা বিদেশ, রসগোল্লাকে সকলে রসগোল্লা নামেই জানে। তবে ইংরেজি অভিধানে রসগোল্লার একটি আলাদা নাম রয়েছে। রসগোল্লাকে ইংরেজিতে সিরাপ ফিল্ড রোল (Syrup Filled Roll) বলা হয়। এমন নাম শুনে অবাক হচ্ছেন তো? গুগলে অবশ্য রসগোল্লাকে ইংরেজিতে ‘Rasgulla’-ই বলা হয়েছে। তবে রসগোল্লাকে ইংরেজিতে আসলে যে সিরাপ ফিল্ড রোল বলা হয় তা অধিকাংশ মানুষেরই অজানা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status