ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
আসল র‍্যাবের হাতে ভুয়া র‍্যাব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 July, 2022, 11:51 AM

আসল র‍্যাবের হাতে ভুয়া র‍্যাব

আসল র‍্যাবের হাতে ভুয়া র‍্যাব

আসল র‍্যাব পরিচয় দিয়ে মামলা থেকে বাঁচানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে (নকল র‍্যাব) ৬ প্রতারককে আটক করেছে র‍্যাব ৭। এ সময় তাদের কাছ থেকে প্রতারণা করে নেওয়া ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। গতকাল শনিবার (২ জুলাই) দুপুরে র‍্যাব-৭-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ জুন) বেলা সাড়ে ৩টায় চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. রুবেল হোসেন, মো. মানিক হোসেন (৩৮), মো. নজরুল ইসলাম (৪৫), মো. মিজানুর রহমান (৩৪), মো. নীরব (২১) ও আবু তৈয়ব সিদ্দিকী (৪৮)।

বিবৃতিতে র‌্যাব জানায়, ভুক্তভোগীর স্বামী মো. ইদ্রিস পাটোয়ারীর (৫৫) নামে জাল দলিল স্ট্যাম্প মজুত এবং বিক্রয়ের দায়ে ডাবলমুরিং থানায় একটি মামলা হয়। গত ২৬ জুন রুবেল নিজেকে ক্যাম্প কমান্ডারের ড্রাইভার এবং র‍্যাব সদস্য পরিচয় দিয়ে ভুক্তভোগীর স্বামীকে ছাড়ানোর নামে পাঁচ লাখ টাকা দাবি করে। পরে ভুক্তভোগী পাঁচটি বিকাশের মাধ্যমে ৭০ হাজার টাকা পাঠায়। কিন্তু গত ২৭ জুন ভুক্তভোগীর স্বামী বাসায় না ফেরায় ডাবলমুরিং থানা এবং র‍্যাব-৭, সিপিসি-২ ও হাটহাজারী ক্যাম্পে খবর নিয়ে জানতে পারে যে, তার স্বামীর নামে জাল দলিল স্ট্যাম্প মজুত এবং বিক্রয়ের দায়ে ডাবলমুরিং থানায় একটি মামলা হয়েছে। তখন ইদ্রিসের স্ত্রী প্রতারক রুবেলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে সে বিভিন্ন প্রকার তালবাহানা করতে থাকে।

বিকেলে র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আফছার সুপ্রভাত বলেন, মো. রুবেল হোসেন একজন সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সে তার সহযোগীদের নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের কাছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বা র‍্যাব সদস্য হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন কাজ করে দেওয়ার নাম করে বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষের নিকট থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে থাকে।

তিনি আরও বলেন, রুবেল তার সহযোগীদের নিয়ে ইদ্রিসকে র‍্যাবের কাছ থেকে ছাড়িয়ে দেওয়ার নামে প্রতারণা করে ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এদের মধ্যে মো. মানিক হোসেনের নামে নগরের খুলশী থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। সে একজন পলাতক আসামি৷ জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়জিদ থানায় হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status