ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
পদ্মা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 2 July, 2022, 3:20 PM
সর্বশেষ আপডেট: Saturday, 2 July, 2022, 3:46 PM

পদ্মা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়

পদ্মা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়

পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় শুক্রবার (১ জুলাই) ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় পদ্মা সেতু দিয়ে ২৬ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। সেতু খুলে দেওয়ার পর এটাই টোল আদায়ের রেকর্ড।

শনিবার (২ জুলাই) দুপুরে এ তথ্য জানান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন।

তিনি বলেন, নিরবচ্ছিন্নভাবে পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। গতকাল শুক্রবার সর্বাধিক ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময় ২৬ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনে টোল আদায় হয়েছিল ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। এ সময় সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে। দ্বিতীয় দিন ১ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৮২০ টাকা টোল আদায় করা হয়। এ সময় ১৫ হাজার ৪২৯টি যানবাহন পারাপার হয়েছে। তৃতীয় দিন ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় ১৪ হাজার ৪৯৩টি গাড়ি সেতু দিয়ে পারাপার হয়েছে। চতুর্থ দিন ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় পদ্মা সেতু দিয়ে ১৪ হাজার যানবাহন পারাপার হয়েছে।

শুক্রবার সেতুর উভয় প্রান্তে যানবাহনের চাপ ছিল বেশি। দুপুরের পর থেকে জাজিরা প্রান্তে গাড়ির সারি বাড়তে থাকে। বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত টোল প্লাজা এলাকায় শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা কর‍তে দেখা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status