ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
আ.লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস মারা গেছেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 July, 2022, 11:01 AM

আ.লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস মারা গেছেন

আ.লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস মারা গেছেন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস মারা গেছেন।

ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোর ৫টা ২০ মিনিটে মুকুল বোস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা দুঃখ ও বেদনার সঙ্গে জানাচ্ছি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেছেন।’

মুকুল বোসের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status