ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
স্বামী থেকে স্ত্রীরা যেসব কথা লুকিয়ে রাখেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 May, 2022, 8:41 PM
সর্বশেষ আপডেট: Monday, 16 May, 2022, 8:44 PM

স্বামী থেকে স্ত্রীরা যেসব কথা লুকিয়ে রাখেন

স্বামী থেকে স্ত্রীরা যেসব কথা লুকিয়ে রাখেন

স্বামীর কাছে সব সময় কিছু না কিছু বিষয় লুকিয়ে রাখেন স্ত্রীরা। এটা বলতে পারেন তাদের একটা স্বভাব। আর এই লুকানো কথা গুলো কখনোই বলে না স্বামীর কাছে। নিজের প্রেমিক পুরুষ, নিজের অতীত, নিজের মনের ভাব ইত্যাদি সম্পর্কে এমন কিছু কথা আছে যেগুলো মেয়েরা স্বামীর কাছে সবসময়েই গোপন করে যান।

আসুন জেনে নেই যেসব বিষয় স্বামীর কাছে লুকিয়ে রাখেন নারীরা:-

স্বামী নিয়ে গর্ব করেন:

নিজের আত্মীয় ও বান্ধবীদের সামনে স্বামীকে নিয়ে গর্ব করতে ভালোবাসেন সব নারীরা। কিন্তু স্বামীকে এই বিষয়টি জানাতে চান না কোনোমতেই।

ইচ্ছে জলাঞ্জলি:

অনেক সময়েই দেখা যায় বিয়ের পর নিজের ইচ্ছে জলাঞ্জলি দেন নারীরা। কোনও বিষয়ে স্বামীর সঙ্গে একমত না হলেও, প্রতিবাদ করেন না। অন্যের কথামতো ওঠেন বসেন বহুক্ষেত্রেই।

শারীরিক সম্পর্ক:

শারীরিক সম্পর্কে সন্তুষ্ট না হলেও, স্বামীকে সে কথা জানাতে চান না। ভয় পান স্বামী হয়তো দুঃখ পাবেন।

অন্য পুরুষ প্রশংসা করলে:

অন্য পুরুষরা আগ্রহ নিয়ে তাকালে বা প্রশংসা করলে নারীরা খুশি হয়ে ওঠেন, কিন্তু স্বামীর সামনে এই ভাবটি মোটেও প্রকাশ করেন না তারা। বরং কিঞ্চিত বিরক্তিই প্রকাশ করেন।

গোয়েন্দাগিরি:

স্বামীর প্রতি বিশ্বাস থাকলেও তাকে নিয়ে কমবেশি গোয়েন্দাগিরি সব নারীরাই করেন। স্বামীকে সব সময় চোখে চোখে রাখতে পছন্দ করেন তারা।ফোন ঘেঁটে দেখা বা ফেসবুক চেক করা, একটু সন্দেহের নজরে রাখে এসব নারীদের সহজাত।

যৌনতায় নারীর তুলনায় পুরুষ কি বেশী শক্তিশালী

শাশুড়ির সুনাম:

নিজের শাশুড়িকে যতই অপছন্দ করুন না কেন, এই ব্যাপারটি স্বামীকে কখনোই বুঝতে দিতে চান না মেয়েরা। আর যদি শাশুড়ি-বউয়ের মাঝে সমস্যা থাকে, তাহলে সব মেয়েই স্বামীর কাছে নিজের দোষ ঢেকেই রাখেন।

শারীরিক সমস্যা:

বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক সমস্যার কথা স্বামীর কাছে বেমালুম চেপে যান নারীরা। যদিও কাছের মানুষটির উৎকণ্ঠা কমাতেই এমন আচরণ করেন তারা। কিন্তু পরে সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়।

সংসার খরচ সংসার খরচ থেকে বাঁচিয়ে টাকা জমানোর অভ্যাস রয়েছে নারীদের। অন্য কাউকে এ ব্যাপারে জানান না। দরকারের সময় অবশ্য নিজে থেকেই সেই টাকা বের করে দেন।

 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status