ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
গর্ভবতী হলেন পুরুষ! ক্যালভিন ক্লেইনের নতুন বিজ্ঞাপনে শোরগোল নেটদুনিয়ায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 May, 2022, 7:30 PM

গর্ভবতী হলেন পুরুষ! ক্যালভিন ক্লেইনের নতুন বিজ্ঞাপনে শোরগোল নেটদুনিয়ায়

গর্ভবতী হলেন পুরুষ! ক্যালভিন ক্লেইনের নতুন বিজ্ঞাপনে শোরগোল নেটদুনিয়ায়

আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে নতুন পরিবারের বাস্তবতাকে নতুন বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড কেলভিন ক্লেইন! পূর্বের পারিবারিক চিন্তাভাবনাকে পুরোপুরি দুমড়ে-মুচড়ে ফেলে এই নতুন বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরা হয়েছে একজন পুরুষও সন্তানের বাবা-মা হতে পারে এই বিষয়টি। বিজ্ঞাপনটিতে একজন সন্তানসম্ভাব্য পুরুষ হিসেবে একটি ট্রান্সজেন্ডার পুরুষকে বেছে নেওয়ায় বিজ্ঞাপনটি ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।

বিজ্ঞাপনে যে দুই মুখ দেখা গিয়েছে তাদের মধ্যে রবার্তো বেটে হলে একজন ব্রাজিলিয়ান মহিলা থেকে পুরুষে রূপান্তরিত এক ব্যক্তি। যিনি একজন রিয়ালিটি শো এর হোস্ট। এদিন তার সামাজিক মাধ্যমে রবার্তো নতুন এই বিজ্ঞাপনটিকে সম্ভাষণ জানিয়ে তার পোস্টে গর্ভাবস্থার কথা উল্লেখ করে ক্যাপশনে লিখেছেন, “আজ সারা বিশ্বে নারী ও মায়েদের সমর্থনে আমরা নতুন পরিবারের বাস্তবতার কথা তুলে ধরছি।” এছাড়াও বিজ্ঞাপনটিতে যে অপর মডেলকে দেখা গিয়েছে তার নাম এরিকা ফার্নান্ডেজ।

পুরুষদের মা হওয়া এবং সন্তান ধারণের কাহিনীকে মূল উপজীব্য করে এই বিজ্ঞাপনটি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে পুরুষ মডেলটির বেবি বাম্প। বিজ্ঞাপনটি সামাজিক মাধ্যমে আপলোড হতেই রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। বেশকিছু ব্যবহারকারী বিজ্ঞাপনটিকে সাদর সম্ভাষণ জানিয়ে মন ছুয়ে যাওয়ার মত বিজ্ঞাপন হিসেবে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তবে বিজ্ঞাপনটির বিরোধিতায় অনেকেই মুখর হয়েছিনও বটে। দর্শকদের মধ্যে একাংশ বিজ্ঞাপনটি নিজেদের সামাজিক মাধ্যমে শেয়ার করে তা বয়কটের ডাক দিয়েছেন।

অনেকের মতে বিষয়টি ট্রানস্ফোবিক। আবার অনেকের মতে বিজ্ঞাপনটির মধ্যে কোন গোঁড়ামি নেই বরং যারা এটিকে মেনে নিতে পারছেন না তারা পঞ্চাশ বছরেরও বেশি সময় পিছিয়ে রয়েছেন। তবে সামাজিক মাধ্যমে বিজ্ঞাপনটিকে ঘিরে বয়ে যাওয়া এই তুমুল সমালোচনার সাপেক্ষে কোম্পানির তরফে জানানো হয়েছে যে, মতপ্রকাশের ব্যাক্তিস্বাধীনতা সকলেরই রয়েছে তবে যে সকল ক্ষেত্রে অসহিষ্ণু মন্তব্য করা হয়েছে সেই সকল মন্তব্যগুলিকে সামাজিক মাধ্যম থেকে মুছে ফেলা এবং একাউন্ট গুলোকে ব্লক করতে তৎপর হয়েছে সংস্থা!

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status