ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
এন৭৩: বাজার কাঁপানো ফোন নিয়ে আসছে নকিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 May, 2022, 1:26 PM

এন৭৩: বাজার কাঁপানো ফোন নিয়ে আসছে নকিয়া

এন৭৩: বাজার কাঁপানো ফোন নিয়ে আসছে নকিয়া

ফিনল্যান্ডের বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান নকিয়া। একসময় প্রতিষ্ঠানটি তাদের তৈরি ফোন দিয়ে প্রযুক্তিপ্রেমীদের মন জয় করে  নিয়েছিল। সেই নকিয়া বাজার ফিরে পেতে তাদের জনপ্রিয় পুরোনো মডলের ফোনগুলো নতুন রূপে নিয়ে আসছে। সেই ধারাবহিকতায় প্রতিষ্ঠানটি এবার বাজারে নিয়ে আসছে ২০০৬ সালের বাজার কাঁপানো ‌‌‌‌‌‌‘রাজা ফোন’ খ্যাত নকিয়া এন৭৩।


নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এন৭৩ ঠিক কবে নাগাদ বাজারে আসবে এবং কী ধরনের ফিচার থাকছে তার বিস্তারিত জানায়নি নকিয়া। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক টুইট বার্তায় ফোনটির মডেল ও কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে।

ছবি দেখে ধারণা করা হচ্ছে, ফোনটির ক্যামেরায় ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের আইএসওসিইএলএল এইচপি ১ সেন্সর। এই সেন্সর ব্যবহারে ফোনটিতে থাকতে পারে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা।

নকিয়ার মাদার কোম্পানি এইচএমডি গ্লোবাল মার্চে জানিয়েছিল, সবার সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন কিছু নিয়ে আসবে প্রতিষ্ঠানটি। ২০০৬ সালের ‘রাজা ফোন’ খ্যাত নকিয়া এন৭৩ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে পুনরুজ্জীবিত করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status