ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
চেয়ারে বসা দৃষ্টিভ্রম মুণ্ডুহীন নিরাপত্তারক্ষী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 May, 2022, 12:47 PM
সর্বশেষ আপডেট: Monday, 16 May, 2022, 12:49 PM

চেয়ারে বসা দৃষ্টিভ্রম মুণ্ডুহীন নিরাপত্তারক্ষী!

চেয়ারে বসা দৃষ্টিভ্রম মুণ্ডুহীন নিরাপত্তারক্ষী!

যারা ভূত দেখে ভয় পান শুধু তারা নন, যারা ভয় পান না ছবিটি দেখে তাদেরও ভয় না পেয়ে উপায় নেই।


শাটার নামিয়ে রাখা একটি বন্ধ দোকানের সামনে বসে আছেন এক নিরাপত্তারক্ষী। কিন্তু চেয়ারে বসে থাকা নিরাপত্তারক্ষীর মাথাটাই নেই। হাত ভাঁজ করে বসে থাকা এক জলজ্যান্ত মানুষের মাথা বেমালুম গায়েব!
 
নেটমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে ছবিটি। নাম মুণ্ডহীন সিকিউরিটি গার্ড। একপলকে দেখে ভয় লাগলেও যদি মনোযোগ দিয়ে দেখা হয় তাহলে বোঝা যাবে, পুরোটাই আসলে দৃষ্টিভ্রম।

ওই নিরাপত্তারক্ষী আসলে চেয়ারে বসে বসেই ঘুমিয়ে গেছেন। আর মাথাটি ঝুঁকে গেছে একেবারে পেছনের দিকে। সামনে থেকে তোলা ছবিটিতে আড়াল হয়ে গেছে ঝুঁকে থাকা মাথা। আর তাতেই এমন কাণ্ড!

ইতোমধ্যেই ২০ হাজারেরও মানুষ নেটমাধ্যমে পছন্দ করেছেন ছবিটি। কেউ যেমন ভয় পেয়েছেন, তেমনই কেউ আবার মজা করে লিখেছেন, ওই নিরাপত্তারক্ষী বাড়িতেই রেখে এসেছেন মাথা। কারও আশঙ্কা, ছবি ভাইরাল হলেও কাজের সময় ঘুমিয়ে পড়ার জন্য চাকরিটাই না খোয়াতে হয় তাকে!
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status