ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
সাবধান! অসুরক্ষিত অবাধ যৌনতা, এর থেকেই পুরুষ যৌনাঙ্গে ছড়িয়ে পড়ছে এই রোগ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 May, 2022, 8:19 PM

সাবধান! অসুরক্ষিত অবাধ যৌনতা, এর থেকেই পুরুষ যৌনাঙ্গে ছড়িয়ে পড়ছে এই রোগ!

সাবধান! অসুরক্ষিত অবাধ যৌনতা, এর থেকেই পুরুষ যৌনাঙ্গে ছড়িয়ে পড়ছে এই রোগ!

মানুষকে যে রোগগুলো বেশি ভোগায়, তার মধ্যে ক্যান্সার সবচেয়ে ভীতিকর। ক্যান্সার শরীরে একবার বাসা বেঁধে ফেললে রোগীকে বাঁচিয়ে ফেরানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। ২০১৭ সালের এক রিপোর্ট অনুযায়ী বিশ্বে প্রতিবছর ৮২ লাখ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে। আর প্রতিদিন নতুন করে ৩৩৪ জন মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। ক্যান্সার অনেকরকমই হয়, তার মধ্যে একটি হলো পুরুষদের যৌনাঙ্গে ক্যান্সার। অসুরক্ষিত অবাধ যৌনতা, আর তার থেকেই অজান্তে শরীরে দানা বাঁধছে এই মারণ রোগ।


চিকিৎসকদের মতে অবহেলা, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা, এইগুলি থেকে আরও বেশি করে সংক্রমণের আশঙ্কা তৈরি হচ্ছে। পুরুষদের যৌনাঙ্গের অগ্রভাগে ময়লা জমে জমে এ সমস্যা হচ্ছে বলে মত চিকিৎসকদের। তবে এ ছাড়াও আরও একটি দিক চিকিৎসকদের নজরে এসেছে। সেটা হলো, মহিলাদের জরায়ু থেকে ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাস পুরুষ দেহে আসছে। ক্যান্সার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) এবং হারপিস সিমপ্লেক্স ভাইরাস-২ (এইচসিভি-২), এই দুই ভাইরাস পুরুষ দেহে ছড়িয়ে পড়ছে মহিলাদের জরায়ু থেকে। আর এর জন্যে চিকিৎসকরা প্রধানত দায়ী করছেন অসুরক্ষিত অবাধ যৌনতাকে। কন্ডোম ব্যবহার না করেই অবাধ, অসুরক্ষিত যৌনতায় মেতে উঠছে অনেকেই, আর ফলস্বরূপ পাচ্ছে এই মারণ রোগের ভাইরাস। এর থেকে বাঁচার জন্যে সাবধানতা এবং সচেতনতাই একমাত্র পথ বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status