ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
কেন চীনের প্রেসিডেন্টের সাহায্য চেয়েছে ইউক্রেনীয় সেনাদের পরিবার?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 May, 2022, 7:37 PM

কেন চীনের প্রেসিডেন্টের সাহায্য চেয়েছে ইউক্রেনীয় সেনাদের পরিবার?

কেন চীনের প্রেসিডেন্টের সাহায্য চেয়েছে ইউক্রেনীয় সেনাদের পরিবার?

বন্দরনগরী মারিওপোলের আজস্তাল স্টিল প্ল্যান্টে আটকে থাকা ইউক্রেনীয় সেনাদের পরিবার এবার নিরুপায় হয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে সাহায্য চেয়েছে। তারা আটকে পড়া সেনাদের জীবনরক্ষা করতে চীনা প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন।

তারা বলেছেন, জিনপিংই বিশ্বের একমাত্র নেতা মস্কো (রাশিয়া) যার কথা শুনবে।
গতকাল শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে পাঁচ সেনার স্ত্রী ও এক সেনার বাবা এই আহ্বান জানান।

আটকে পড়া এক সেনার বাবা স্টাভর ভিচানিয়াক বলেন, ‘বিশ্বের একমাত্র মানুষ যার কাছে আমরা একথা বলতে পারি, তিনি চীনের নেতা। চীন রাশিয়া ও ব্যক্তিগতভাবে পুতিনকে প্রভাবিত করতে পারা দেশগুলোর মধ্যে অন্যতম। আমার তাকে (জিনপিং) হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছি।’

আটকে থাকা এক সেনার স্ত্রী নাতালিয়া জারিতস্কা বলেন, ‘পৃথিবীতে এখনও একজন মানুষ আছেন, যাকে পুতিন সহজে না বলতে পারবেন না।’ তাই জিনপিংকে সেনাদের জীবন রক্ষার মিশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status