ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
শরীরচর্চার আগে বা পরে চা-কফি খাওয়া কি ভালো?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 May, 2022, 2:06 PM

শরীরচর্চার আগে বা পরে চা-কফি খাওয়া কি ভালো?

শরীরচর্চার আগে বা পরে চা-কফি খাওয়া কি ভালো?

শরীর ভালো রাখতে নিয়মিত শরীরচর্চা করা অত্যন্ত জরুরি। কিন্তু শুধু শরীরচর্চাই যথেষ্ট নয়, সঙ্গে দরকার সঠিক খাদ্যাভ্যাসও। কারণ খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার না থাকলে শরীরচর্চা করেও কোনো ভালো ফল পাওয়া যায় না।  শরীরচর্চার ঠিক আগে ও পরে কী খাবার খাওয়া উচিত, তা অনেকেরই জানা নেই।

অনেকে ঘুম থেকে উঠে কিছু না খেয়েই শরীরচর্চার জন্য ব্যায়ামগারে চলে যান। বিশেষজ্ঞদের মতে, খালি পেটে ব্যায়াম করা একদমই উচিত নয়। সকালে ঘুম থেকে উঠে চা কিংবা কফি খাওয়ার অভ্যাস রয়েছে প্রায় ৭০ শতাংশ মানুষেরই। কিন্তু জানেন কি, শরীরচর্চার ঠিক আগে কিংবা পরে চা-কফি খাওয়া মোটেও ভালো নয়।  এতে থাকা ক্যাফিন খুব সাময়িকভাবে শক্তির জোগান দিতে পারে।

বিশেষজ্ঞরা বলেছেন, চা ও কফি শরীর শুকিয়ে দেয় বা ‘ডিহাইড্রেটেড’ করে। চা ও কফি পানের পরে শরীরচর্চা করলে এই পানিশূন্যতা আরও প্রকট হতে পারে। ফলে মাথা ঘুরতে পারে। দেখা দিতে পারে পেশি শক্ত হয়ে আসা, পেশির টান এবং অতিরিক্ত ক্লান্তির মতো সমস্যা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status