ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে কোচ হচ্ছেন আফতাব?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 May, 2022, 1:21 PM

যুক্তরাষ্ট্রে কোচ হচ্ছেন আফতাব?

যুক্তরাষ্ট্রে কোচ হচ্ছেন আফতাব?

২২ গজের মাঠকে তুলনামূলক বেশি আগেই বিদায় জানিয়েছেন আফতাব আহমেদ। তবে ক্রিকেটকে বিদায় জানাননি জাতীয় দলের সাবেক ব্যাটার।

কোচ হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি।  এ পেশায় তার পারফরম্যান্সও দারুণ।  কোচের কাজটা আফতাব উপভোগ করে যাচ্ছেন।

আর তারই সুফল পেলেন এবার।  তাকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে কোচিং করাবেন। যুক্তরাষ্ট্রের কাউন্টি ক্লাবের একটি দলের হেড কোচ হিসেবে যাচ্ছেন বাংলাদেশি সাবেক তারকা।  আপাতত এক মৌসুমের দায়িত্ব নিয়ে, পরে চুক্তিটা আরো লম্বা হতে পারে।

এ তথ্য জানিয়েছেন আফতাব নিজেই।  তবে বিষয়টি এখনো আলোচনাধীন বলে জানান আফতাব। সবকিছু ঠিকঠাক থাকলেও চুক্তিপত্রে স্বাক্ষর হয়নি এখনো।

এ বিষয়ে সাংবাদিকদের আফতাব বলেন, ‘আমার যাওয়া পুরোপুরি নিশ্চিত না হলেও মোটামুটি নিশ্চিত। ওরা একটা প্রস্তাব দিয়েছে। জুন থেকে সেপ্টেম্বরের সময়ে তো আমাদের দেশে খেলা তেমন হয় না। বৃষ্টির মৌসুম থাকে। লিগ শেষ হয়ে যায়। আবার প্রথম শ্রেণির মৌসুম শুরু হয় অক্টোবর থেকে। তাই এই চার মাস আমার জন্য দেশের বাইরে কাজ করার খুব সুন্দর সময়। যদি ওই সুযোগটা হয়, তাহলে আমার জন্য ভালো হবে। সেখানকার অভিজ্ঞতা বাংলাদেশেও আমি কাজে লাগাতে পারব।’

সেখানে কাজ করলে অভিজ্ঞতা বাড়বে বলে মনে করেন আফতাব।  তার ভাষ্যে, শুনেছি সেখানে রোভম্যান পাওয়েলের মতো আইপিএলের নিয়মিতরা খেলে। তাদের সঙ্গে কাজ করার সুযোগ হবে। এটা তো আমার জন্য ভালো সুযোগ হতে পারে। ওখানে কাজ করলে অভিজ্ঞতাটা বাড়বে।

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আফতাবের দল লিজেন্ডস অব রূপগঞ্জ দারুণ খেলেছেন।  রানার্সআপ হয়েছে তারা। তার আগে বিসিবির ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় গড়া দল বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পেও আফতাব কোচ ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status