ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নাশকতার মামলায় মনির খানের বিচার শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 May, 2022, 5:39 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 11 May, 2022, 5:50 PM

নাশকতার মামলায় মনির খানের বিচার শুরু

নাশকতার মামলায় মনির খানের বিচার শুরু

নাশকতার মামলায় জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের বিচার শুরু হয়েছে। নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় সংগীতশিল্পী মনির খানসহ ৭২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক।

বুধবার মনির খানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ও শেখ শাকিল আহম্মেদ রিফন বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী শেখ শাকিল আহম্মেদ রিফন বলেন, ‘গতকাল (মঙ্গলবার) মনির খানসহ ৭২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একই সঙ্গে আদালত আগামী ২৬ জুন সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।’

এ মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আবদুর রেজাক খান, বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী নিতাই রায় চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, আইনজীবী ফেরদৌস আক্তার ওয়াহিদা, তৌহিদুল ইসলাম প্রমুখ।

২০১৮ সালে পল্টন থানায় নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মামলাটি করে। তদন্ত শেষে ২০১৯ সালে এ মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status