ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সেট দেখেই অঝোরে কান্না শুরু করলেন মিয়া খলিফা, পুরুষসঙ্গীর কাহিনী আরো ভয়াবহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 May, 2022, 5:29 PM

সেট দেখেই অঝোরে কান্না শুরু করলেন মিয়া খলিফা, পুরুষসঙ্গীর কাহিনী আরো ভয়াবহ

সেট দেখেই অঝোরে কান্না শুরু করলেন মিয়া খলিফা, পুরুষসঙ্গীর কাহিনী আরো ভয়াবহ

প্রাক্তন পর্ন-তারকা মিয়া খলিফা হ্যারি পটারের বড় ভক্ত। ডিসেম্বরে মিয়া খালিফা তার সঙ্গীর সঙ্গে তাই ফ্লোরিডার ইউনিভার্সাল স্টুডিয়োজে বেড়াতে গিয়েছিলেন হ্যারি পটার ছবির সেট দেখতে। কিন্তু সেখানে হগওয়ার্টস একপ্রেসে বসতেই তিনি অঝোরে কাঁদতে থাকলেন। এ দিকে তার পুরুষসঙ্গীও প্রফেসর স্নেপের কস্টিউমে বমি করে ফেললেন! কেন এমন কাণ্ড ঘটল জানেন?

মিয়া এবং তার সঙ্গী কর্টেজ ট্রেনে ওঠার আগেই ম্যাজিক মাশরুম খেয়েছিলেন! ‘চকোলেট মাশরুম’-এর প্রভাবেই তাদের এই কীর্তি। ট্রেনে বসে মিয়া দেখেন, একটি ছোট্ট মেয়ে তার পরিবারের সঙ্গে বসে আসে। কপালে হ্যারি পটারের মতো কাটা দাগ এঁকেছে। তাকে দেখে মিয়ার নিজের ছেলেবেলার কথা মনে পড়ে যায়। তারপর তিনি উপলব্ধি করেন, তিনি জীবনে এখন কত সুখী। তার সঙ্গী কোনো দিন হ্যারি পটারের কোনো ছবি দেখেননি। তা-ও মিয়ার মন রাখতে তিনি ট্রেনে বসে আছেন হ্যারির জাদুকাঠি ধরে। তাতেই মিয়ার মনে হয়, তিনি কতটা সুখী। আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন তিনি।

‘ম্যাজিক মাশরুম’ কী
ম্যাজিক মাশরুম আদপে এক ধরনের সাইকেডেলিক ড্রাগ। তার মধ্যে সিলোসাইবিনের মতো কিছু উপাদান থাকে। নিয়ন্ত্রিত পরিমাণে এর সেবন মানসিক স্বাস্থ্যের জন্য ভাল হতে পারে বলে জানিয়েছে বহু গবেষণা।

তবে বলা বাহুল্য, এই ধরনের ড্রাগ চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই নেওয়া উচিত নয়। অনিয়ন্ত্রিতভাবে এর সেবন শরীরে নানা রকম ক্ষতি করতে পারে, যার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status