ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ফের খোলামেলা পোশাক পরে বিতর্কে নুসরাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 May, 2022, 1:28 PM

ফের খোলামেলা পোশাক পরে বিতর্কে নুসরাত

ফের খোলামেলা পোশাক পরে বিতর্কে নুসরাত

টলিপাড়ার আলোচিত অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন। মা হওয়ার পর থেকে
বেবিফ্যাট হীন, চাবুক ফিগারে সকলকে ক্নিনবোল্ড করেছেন এই অভিনেত্রী, তবে বারেবারে তাঁকে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে। শনিবার (৭ মে) সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ছেড়ে ফের উষ্ণতা ছড়াল নুসরাত।

ছবিতে দেখা যায়, পরনে কমলা রঙা অন্তর্বাস, নীল-সাদার মিশেলে সুতির পালাজো এবং একই কাপড়ের লম্বা সার্গ। সঙ্গে খোলা চুল আর কড়ির কানের দুল। কমলা ব্রা-এর ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে তাঁর বক্ষবিভাজিকা। ছবিতে উপচে পড়ছে ভরা যৌবন। ছবির ক্যাপশনে নুসরত লিখেছেন, ‘সামার ভাইবস’। নুসরতের এই পোস্টে ঝড়ের গতিতে ধেয়ে আসছে কু-রুচিপূর্ণ মন্তব্য। নেটিজেনদের অনেকেই তার ছবিতে লিখেছেন, একজন সাংসদ হয়ে এই ধরণের পোশাক অত্যন্ত কুরুচিকর’। কেউ কেউ ধর্ম টেনে আক্রমণ করেছেন নুসরাতকে।

মুসলিম নামের কলঙ্ক নুসরাত, একথা লিখতে দেখা গেল নেটিজেনদের। কেউ আবার লিখেছেন বসিরহাটের যে সকল মানুষ ভোট দিয়ে নুসরাতকে জিতিয়েছে তাঁদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। কয়েকদিন আগেই ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে বুকের ট্যাটু ফ্লন্ট করে কটাক্ষের মুখে পড়েছিলেন নুসরাত, সেই নিয়েও ভালই জলঘোলা হয়েছে। ক’দিন যেতে না যেতে ফের নেটিজেনদের নিশানায় নুসরাত।

পোশাক নিয়ে প্রায়ই বিতর্কের মুখে পড়েন নুসরাত, কয়েকদিন আগেও পাটায়ার বিচে বিকিনি পরে ট্রোলড হয়েছিলেন বসিরহাটে সাংসদ। যদিও ট্রোলারদের পাত্তা দিতে না-রাজ যশ ঘরণী। বিদ্রুপ, কটাক্ষ নিয়ে কোনওদিনই খুব একটা মাথা ঘামান না নুসরাত। নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status