ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
জোর করে বিয়ে টিকিয়ে রাখবেন না: মালাইকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 May, 2022, 1:21 PM

জোর করে বিয়ে টিকিয়ে রাখবেন না: মালাইকা

জোর করে বিয়ে টিকিয়ে রাখবেন না: মালাইকা

মাতৃত্ব দিবসে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন মালাইকা আরোরা। ২৮ বছর বয়সে মা হয়েছিলেন তিনি। ১৯৯৮’তে আরবাজ খানের সঙ্গে তার বিয়ে হয়।২০১৭’তে বিচ্ছেদ। কিন্তু ছেলে আরহানের দায়িত্ব নেওয়ার বিষয়ে দু’জনেই সমানভাবে সচেতন থেকেছেন।

মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মালাইকা বলেন, মা হওয়ার খবর শুনে সকলে বলেছিলো, আমার কাজের জায়গা নষ্ট হয়ে যাবে। আমি সেভাবে ভাবিনি। আরহানের জন্মের পর আমি ভেবেছিলাম, ওকে পৃথিবীর সব ভালোবাসা দেবো। আর অন্যদিকে ঠিক করেছিলাম, কাজের জায়গায় নিজের অস্তিত্ব কখনো হারাবো না।

অভিনেত্রী জানালেন, তিনি সেভাবেই মাতৃত্বকে উপভোগ করেছেন। মা হওয়ার দু’মাসের মধ্যেই তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আবার রাতে ফিরে এসে আরহানকে সেই গান শুনিয়ে ঘুম পাড়িয়েছিলেন, যে গান তার মা তাকে শোনাতেন।

এ রকম বহুবার করেছেন মালাইকা।সব মায়েদের উদ্দেশ্যে একটা কথাই বলেছেন মালাইকা, নিজের স্বপ্ন পূর্ণ করুন। কাজের জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করুন। বিয়ে করে খুশি না হলে বিয়ে ভাঙুন।আর মা হওয়া মানে সব কিছু থামিয়ে দেওয়া নয়। মা হওয়া এক আরম্ভ এবং তারপর…।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status