ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রাজাপক্ষে কি ভারতে পালিয়েছেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 May, 2022, 12:54 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 11 May, 2022, 12:56 PM

রাজাপক্ষে কি ভারতে পালিয়েছেন?

রাজাপক্ষে কি ভারতে পালিয়েছেন?

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগের পর আরও সহিংস হয়ে উঠেছে দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভ। কারফিউ ভেঙে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে কলম্বোর রাস্তায় নেমেছে হাজারো মানুষ। এ ছাড়া মাহিন্দা রাজাপক্ষের অবস্থান জানতেও মরিয়া হয়ে উঠেছেন বিক্ষোভকারীরা। এর মধ্যেই গুঞ্জন ছড়ায়, সপরিবারে ভারতে পালিয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী।


তবে রাজাপক্ষে পরিবারের পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে শ্রীলঙ্কায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি পুরোপুরি ‘ভুয়া’ এবং ‘স্পষ্টত মিথ্যা’। খবর এনডিটিভির।

মঙ্গলবার (১০ মে) কলম্বোর ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, আমরা লক্ষ্য করছি, সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে যে শ্রীলঙ্কার কয়েকজন রাজনৈতিক ব্যক্তি এবং তাদের পরিবার ভারতে পালিয়েছে। এসব সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা তথ্য।

এর আগে মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগের পরপরই মঙ্গলবার (১০ মে) প্রথম প্রতিক্রিয়ায় ভারত জানায়, তারা দ্বীপরাষ্ট্রটির গণতন্ত্র, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে সমর্থন দিয়ে যাবে।

এদিকে শ্রীলঙ্কায় চলমান বিক্ষোভ ও সহিংসতা থামাতে ‘দেখা মাত্রই গুলির’ নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা ও পুলিশকে এ নির্দেশ দেয়। এদিন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যারাই সরকারি সম্পত্তি লুট বা অন্যের জীবননাশের চেষ্টা করবে তাদের দেখামাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হলো।  

কয়েক সপ্তাহের চলমান বিক্ষোভ-প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সোমবার (৯ মে) পদত্যাগের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। এরপর ভারত মহাসাগরীয় দ্বীপদেশটিতে নজিরবিহীন সংঘর্ষ ও সহিংসতা শুরু হয়। ক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রী মাহিন্দা ও সরকার দলীয় বেশ কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। শুধু তাই নয়, সরকার দলীয় যাকেই দেখছে তাকে পেটাচ্ছে জনগণ।

পরিস্থিতি মোকাবিলায় কারফিউ জারি করা হয়। সেই সঙ্গে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও সেনা। শুধু তাই নয়, এক নির্দেশনায় সেনা ও পুলিশকে বিনা ওয়ারেন্টে যে কাউকে আটক করার ক্ষমতা দেওয়া হয়। সবশেষ এলো দেখামাত্র গুলির নির্দেশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status