ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বদমেজাজ পেজের অ্যাডমিন কবির গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 May, 2022, 12:52 PM

বদমেজাজ পেজের অ্যাডমিন কবির গ্রেফতার

বদমেজাজ পেজের অ্যাডমিন কবির গ্রেফতার

উপস্থাপিকা, নৃত্যশিল্পী ও র‍্যাম্প মডেল বারিশ হকের অভিযোগের ভিত্তিতে মো. কবির হোসেন (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরা এবং কুরুচিপূর্ণ ট্রলের শিকার হয়েছিলেন বারিশ হক। এর ভিত্তিতে সোমবার (৯ মে) সাইবার ক্রাইমের কাছে অভিযোগ করেন তিনি। তার অভিযোগের ২৪ ঘণ্টা না পেরোতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের অফিশিয়াল ফেসবুক পেজে অভিযুক্তের ছবিসহ এক পোস্টে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতার মাধ্যমে পাবলিক নুইসেন্স সৃষ্টিকারী গ্রেফতার হয়েছে।

আরও বলা হয়, কিছুদিন ধরে বেশ কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমস, ট্রল এবং রোস্টের নামে অশ্লীলতা ছড়িয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হ্যারাজ করে আসছে। ‘বদমেজাজ’ নামক একটি পেজ থেকে এ রকম পাবলিক নুইসেন্স সৃষ্টি করলে আক্রান্ত ভুক্তভোগী সিটি-সাইবার ক্রাইম কাছে অভিযোগ করা হয়। এরপর অভিযুক্ত মো. কবির হোসেনকে (১৮) শনাক্ত করে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঢাকার দক্ষিণ খান থানায় মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status