ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ট্রাম্পকে কি টুইটারে ফিরিয়ে আনবেন ইলন মাস্ক?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 May, 2022, 11:15 AM

ট্রাম্পকে কি টুইটারে ফিরিয়ে আনবেন ইলন মাস্ক?

ট্রাম্পকে কি টুইটারে ফিরিয়ে আনবেন ইলন মাস্ক?

সম্প্রতি ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনেছেন ইলন মাস্ক। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ লাখ ৩৬ হাজার ৭০২ কোটি ৫২ লাখ টাকা।

মঙ্গলবার একটি অনুষ্ঠানে বক্তৃতা করার সময় টেসলা প্রধান ইলন মাস্ক জানিয়েছেন, তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর টুইটারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন।

মাস্কের এই সিদ্ধান্ত রাজনৈতিক অধিকারের বিষয়ে জনতার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি বলেছেন, এই নিষেধাজ্ঞা জারি ‘নৈতিকভাবে ভুল এবং নির্বুদ্ধিতার উদাহরণ।’

সোশ্যাল মিডিয়া সংস্থাগুলো কীভাবে বিশ্বের শক্তিশালী নেতাদের অ্যাকাউন্টগুলো নিয়ন্ত্রণ করে চলেছে সেই নিয়ে বিতর্ক রয়েছে। গত ৬ জানুয়ারি আমেরিকার ক্যাপিটল বিল্ডিংয়ে দাঙ্গা নিয়ে বিতর্কিত টুইটের পরই ডোনাল্ড ট্রাম্পকে টুইটারে নিষিদ্ধ করে দেয়া হয়।

টুইটারের দাবি অনুযায়ী ট্রাম্পের টুইটগুলো ছিল হিংস্র এবং প্ররোচণামূলক। ট্রাম্পের অ্যাকাউন্টে প্রায় নয় কোটি ফলোয়ার ছিল।

ট্রাম্প এই বিষয়ে জানিয়েছেন, ‘মাস্ক টুইটার কিনে নিয়ে তার অ্যাকাউন্ট চালু করে দিলেও তিনি টুইটারে ফিরে আসবেন না।’ তিনি তার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘ট্রুথ সোশ্যাল’ ব্যবহার করবেন। এই অ্যাপটি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অ্যাপল অ্যাপ স্টোরে চালু হয়েছিল কিন্তু এর ব্যবহারে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সম্প্রতি এই অ্যাপ ব্যবহারকারীদের সংখ্যা বাড়তে শুরু করেছে। অবশ্য এ প্রসঙ্গে ট্রাম্পের মুখপাত্রের কাছ থেকে এখনো কিছু জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status