ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
যে কারণে সৌদি আরবের পরদিনই বাংলাদেশে ঈদ হয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 May, 2022, 2:39 PM

যে কারণে সৌদি আরবের পরদিনই বাংলাদেশে ঈদ হয়

যে কারণে সৌদি আরবের পরদিনই বাংলাদেশে ঈদ হয়

সৌদি আরবের চাঁদ দেখা না দেখার বিষয়টি বাংলাদেশের জন্য বেশ আগ্রহের। সাধারণত সৌদি আরবের পর দিনই বাংলাদেশ-ভারতে ঈদ পালিত হয়ে থাকে।

সে হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে মঙ্গলবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হবে।

তবে অনেকের কাছে কৌতুহল কেন সৌদি আরবের পরদিনই বাংলাদেশে রমজান শুরু ও ঈদ উদযাপন হয়।  এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে নানা ধরণের প্রশ্ন তুলেছেন।  

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দেশের বিশেষজ্ঞ আলেমরা।  

সৌদি আরবের পরদিন কেন বাংলাদেশে ঈদ হয়? এমন প্রশ্নের জবাবে মঙ্গলবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ও গাওসুল আজম জামে মসজিদ উত্তরার খতিব ড. ওয়ালীউর রহমান খান যুগান্তরকে বলেন, শুধু পর দিন নয়, কোনো বছর হয়তো এক সঙ্গেও হতে পারে। তবে বেশিরভাগ সময় পরে হওয়ার কারণ হচ্ছে, চাঁদের হিসেবে সৌদি আরব বাংলাদেশের চেয়ে ২১ ঘণ্টা আগে। আর সূর্যের দিক থেকে আমরা ৩ ঘন্টা আগে।  তাই সৌদি আরবের ৩ ঘন্টা আগে আমরা নামাজ পড়ি। নামাজ সূর্যের সঙ্গে যুক্ত।  আর রোজা ও ঈদ চাঁদের সাথে যুক্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status