ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
রাজধানীতে ফাঁকা বাসায় ৩৭ ভরি স্বর্ণালংকার চুরি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 May, 2022, 2:37 PM

রাজধানীতে ফাঁকা বাসায় ৩৭ ভরি স্বর্ণালংকার চুরি

রাজধানীতে ফাঁকা বাসায় ৩৭ ভরি স্বর্ণালংকার চুরি

ঈদের ছুটিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি খালি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩৭ ভরি স্বর্ণালংকার ও দুটি ল্যাপটপ লুট হয়েছে।

শুক্রবার রাতের এ ঘটনায় শনিবার রাতে বাসার গৃহকর্তা মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় সন্দেহজনক তিন আসামিদের গ্রেফতার করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতাররা হলেন- বাসার গৃহকর্মী পারভীন আক্তার এবং ভবনের দুই নিরাপত্তারক্ষী শহীদুল ও দেলওয়ার।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৭-৮টার দিকে বাসায় কেউ ছিল না। এ সময় চোররা বাসার গ্রিল কেটে এ ঘটনা ঘটায়। আমরা তিনজনকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করেছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তারা এ চুরির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

এ বিষয়ে বাসার গৃহকর্তা ইমামুল আরাফাত জানান, ঈদের ছুটিতে আমার স্ত্রী যশোর যাচ্ছিল। আমি তাকে বিমানবন্দরে দিয়ে একটি ইফতারের দাওয়াতে যাই। দাওয়াত শেষে বাসায় এসে দেখি দরজা বন্ধ। পরে বাড়ির মালিক ও দারোয়ানকে নিয়ে দেখি বাসার গ্রিল কেটে ঘরে চুরি হয়েছে।

বাসার আলমারি ভেঙে সর্বমোট ৩৭ ভরি স্বর্ণালংকার ও দুটি ল্যাপটপ লুট হয়েছে। স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ টাকা। এছাড়া নগদ ২ লাখ টাকা চুরি হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status