ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
টি-২০ খেলতে দুবাইয়ে জাহানারা-রুমানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 May, 2022, 2:33 PM

টি-২০ খেলতে দুবাইয়ে জাহানারা-রুমানা

টি-২০ খেলতে দুবাইয়ে জাহানারা-রুমানা

‘ফেয়ারব্রেক’ আমন্ত্রণমূলক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে খেলতে দুবাই গেছেন  দুই নারী ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা আহমেদ। গতকাল তারা দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

দেশ ছাড়ার আগে হযরত শাহ জালাল বিমানবন্দরে ছবি তুলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন তারা।

১- ১৫ মে অনুষ্ঠিতব্য ১৯টি ম্যাচ টুর্নামেন্টের এবারের আসরে ৩০টি দেশের নারী ক্রিকেটাররা ছয়টি দলে বিভক্ত হয়ে অংশ গ্রহণ করবেন।

এই টুর্নামেন্টে জাহানারা খেলবেন টিম ফ্যালকনের হয়ে। টিম ফ্যালকনের নেতৃত্বে আছেন নিউজিল্যান্ড অধিনায়ক সুজি বেটস। আর রুমানা খেলবেন বার্মি আর্মি দলের হয়ে।

২০১৩ সালে ‘উইমেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগ’ নামে প্রতিষ্ঠিত হয় ফেয়ারব্রেক।

২০১৮ সালে প্রথম যুক্তরাজ্যে প্রীতি ম্যাচ আয়োজন করে ফেয়ারব্রেক। ২০১৯ সালে ১০টি দেশের ১৪ জন ক্রিকেটার নিয়ে গঠন করা হয়েছিল ফেয়ারব্রেক একাদশ। পরে তারা ৪টি ম্যাচ খেলে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status