ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
শেহনাজকে প্রস্তাব দিয়েছেন সালমান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 May, 2022, 2:31 PM

শেহনাজকে প্রস্তাব দিয়েছেন সালমান

শেহনাজকে প্রস্তাব দিয়েছেন সালমান

অভিনয় ও প্রযোজনার পাশপাশি এবার পরিচালনায় হাতেখড়ি হতে যাচ্ছে বলিউড ভাইজান সালমান খান। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমাটি পরিচালনা করবেন তিনি নিজেই। সম্প্রতি গুঞ্জন উঠেছে ভাইজানের চোখ পড়েছে টিভি জগতের জনপ্রিয় তারকা শেহনাজ গিলের ওপর।

সুদর্শনা এই রমণীকেই এবার সিনেমার পর্দায় নিয়ে আসতে চলেছেন তিনি। এর আগেও বেশ কয়েকজন নায়িকাকে নিয়ে এসেছেন সালমান খান। তার হাত ধরে পরিচিতি পেয়েছেন জারিন খান কিংবা এই সময়ের সাই মাঞ্জেরকরসহ আরও অনেকে।

সালমান খানের নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’তে দেখা যেতে পারে শেহনাজকে। আর এ প্রস্তাব নাকি সাল্লু নিজেই প্রস্তাব দিয়েছেন শেহনাজকে। এই সিনেমায় সালমানের ভগ্নীপতি আয়ুষ শর্মাও থাকছেন। তার বিপরীতে দেখা যাবে শেহনাজকে।

কিন্তু শেহনাজ সালমানের এই সিনেমার প্রস্তাব কিভাবে দেখছেন? তার চেয়ে বর বিষয় হচ্ছে, এই সিনেমার জন্য কত পারিশ্রমিক পাচ্ছেন? শোনা যাচ্ছে, সালমান কোনো অংক বলেননি। বরং শেহনাজের ওপরই ছেড়ে দিয়েছেন। তিনি যতটা চান, তাই পাবেন। শুধু তাই নয়, শুটিং শিডিউলও নাকি নিজের পছন্দসই তারিখে নিতে বলেছেন সালমান।

সালমানের ‘বিগ বস’ অনুষ্ঠানের ১৩তম আসরে ছিলেন শেহনাজ। তখন থেকেই তাকে পছন্দ করেন অভিনেতা। জীবনের বিভিন্ন ওঠা-নামার মাঝেও তার অবিকৃত সারল্য ও সততা মুগ্ধ করে সাল্লুকে।

টিভি তারকা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে গভীর প্রেম ছিল শেহনাজ গিলের। তাদের বিয়ে করার কথাও ছিল। তবে গত বছর হঠাৎ মারা যান সিদ্ধার্থ। এরপর একেবারে ভেঙে পড়েন শেহনাজ। কয়েক মাস হলো অভিনেত্রী স্বাভাবিক হয়ে কাজে ফিরেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status