ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
দিন শুরু বৃষ্টিতে, ভোগান্তিতে রাজধানীর মানুষ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 April, 2026, 3:30 PM

দিন শুরু বৃষ্টিতে, ভোগান্তিতে রাজধানীর মানুষ

দিন শুরু বৃষ্টিতে, ভোগান্তিতে রাজধানীর মানুষ

অনেক সড়কে যানজটও তৈরি হয়েছে।রাজধানীতে দিনটি শুরু হয়েছে বৃষ্টি আর দমকা হাওয়ার সঙ্গে। এতে ভ্যাপসা গরম থেকে রেহাই মিললেও চলাচলের ভোগান্তিতে জেরবার হয়েছে এই শহরের মানুষ।

বুধবার সকালে পথে নেমেই বিপত্তিতে পড়েছেন অফিসযাত্রী আর স্কুল কলেজের শিক্ষার্থীরা। টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে যান চলাচল ধীর হয়ে পড়েছে। অনেক সড়কে যানজটও তৈরি হয়েছে।

ছাতা ছাড়া বের না হয়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য কাছাকাছি দোকান বা ভবনের নিচে দাঁড়াতে দেখা গেছে অনেককে। তবে যাদের কাছে ছাতা ছিল, তারাও পুরোপুরি রক্ষা পাননি, দমকা বাতাসে বৃষ্টির পানিতে অনেকটাই ভিজে যান তারা।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।"

দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি হওয়ায় মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

কাজী জেবুন্নেসা বলেন, "আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে।"

২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তা ভারি বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তা অতিভারি বর্ষণ বলে আখ্যায়িত করেন আবহাওয়াবিদরা।

সকাল ৮টার দিকে রাজধানীর এলিফেন্ট রোডে রিকশা দেখা গেছে হাতো গোণা। কোনো কোনো রিকশায় পলিথিনও দেখা যায়নি। শিক্ষার্থীদের স্কুলে যেতে হয়েছে অর্ধেক ভিজেই।
নিউমার্কেট এলাকার সড়কে জলাবদ্ধতা দেখা গেছে।

আজিমপুর বাস্ট্যান্ড থেকে ভিআইপি পরিবহনের যাত্রী কমল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হঠাৎ করে আকাশ এতটাই অন্ধকার হল, অফিসে কিভাবে যাব সেটাই ভাবছিলাম। শেষ পর্যন্ত ছাতা নিয়েও ভিজতে ভিজতে বাসে উঠেছি।"


আগারগাঁও এলাকায় শিকড় পরিবহনের যাত্রী নদী ইসলাম বলেন, "বাসা থেকে বের হয়ে প্রথমে ভিজেছি রিকশার জন্য, এখন আবার ভিজতে হয়েছে বাসের জন্য।

বৃষ্টি দেখলে রিকশা চালকরাও ভাড়া বাড়িয়ে দেন বলে অভিযোগ করেন চানখারপুল এলাকার অফিসগামী সামিয়া আক্তার।

তিনি বলেন, "একদিকে বাসার সামনের রাস্তায় পানি, রিকশা আসতে চায় না। অপরদিকে সুযোগবুঝে রিকশা চালকরাও ভাড়া দ্বিগুণ চান।”

আরেক নারী কর্মজীবী বলেন, "ছাতা থাকা সত্ত্বেও বৃষ্টিতে ভেজা এড়াতে পারিনি। তবে ভোগান্তি হলেও গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছি।"

রাজধানীতে টানা বৃষ্টির ফলে কারওয়ান বাজার এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এছাড়া ওয়ারী, বকশিবাজার, রামপুরা, এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় মানুষ দুর্ভোগে পড়েছে।

টানা বৃষ্টিতে যাত্রাবাড়ী, কাজলা এলাকার পানি নিষ্কাশনের খালগুলো কানায় কানায় ভরে পানি উপচে ওঠে। সেই পানিতে আশপাশের সড়কে জলাবদ্ধতা তৈরি করেছে।

দক্ষিণ কাজলা এলাকা ও যাত্রাবাড়ীর আড়ত থেকে কাজলা মোড় পর্যন্ত সড়কের উত্তর পাশের সরু হয়ে যাওয়া খালের পানিও সড়কে এসে জমে যায়। তাতে যাত্রাবাড়ী মোড় থেকে পূর্ব দিকে দুই পাশের সড়কের পাশে থাকা মাছ ও সবজির আড়তেও চলাচলে বিপাকে পড়ে মানুষ।

বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হলে এসব এলাবার ফুটপাত ও সড়কের উপরের অস্থায়ী বাজার বসতে দেখা যায়নি। মূল আড়তেই বেচাকেনা করতে হয় ব্যবসায়ীদের।

বৃষ্টির কারণে যাত্রাবাড়ী-শনির আখাড়া-চট্টগ্রাম সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল সীমিত হয়ে পড়ে।

কাজলা মোড়ে মতিঝিল ও গুলিস্তানগামী বাসগুলো অন্যান্যদিন যাত্রীতে ভর্তি থাকলেও এদিন যাত্রীর পেতে হেলপারদের হাঁকডাক করতে দেখা যায়।

মতিঝিল মুরাদপুর রুটে চলাচলকারী হিমালয় পরিবহনের সহকারি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাড়ি নেয়ার টাকা কালকে রাতে দিছি, নইলে আইজ গাড়ি নামাইতাম না। হাজিরা (মজুরি) না পাইলে খামু কি।"

মতিঝিলে ব্যাংক পাড়াতেও মানুষের উপস্থিতি তুলনামূলক কম। শাপলা চত্বরের আশপাশের ফুটপাতেও হকাররা বসেনি বসেনি, সব চৌকি উল্টো করে রাখা আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status