|
সৌদি আরবে নিহত ঝিনাইগাতীর রনি মিয়ার মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি
নতুন সময় প্রতিনিধি
|
![]() সৌদি আরবে নিহত ঝিনাইগাতীর রনি মিয়ার মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি রনি মিয়া ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় গ্রামের বাসিন্দা,তিনি সৌদি আরবের রিয়াদ এ চাকরি করতেন,সেখানেই সড়ক দুর্ঘটনায় নিহত হন, কিন্তু মৃত্যুর নয় দিন পেরিয়ে গেলেও সৌদি আরব থেকে রনি মিয়ার লাশ বাংলাদেশে এখনো এসে পৌঁছায়নি,এতে পরিবারে আরো কষ্ট বিরাজমান করছে। এমতা অবস্থায় রনি মিয়ার ভাই মোঃ মনিরুজ্জামান আজ ওয়েজ আনান কল্যাণ বোর্ড এর মহাপরিচালক এর নিকট সৌদি আরব এর রিয়াদ থেকে লাশ বাংলাদেশে আনার জন্য লিখিতভাবে আবেদন করেন। লাশটি বর্তমানে সৌদি আরব আল হায়াত মেডিকেল কলেজে সংরক্ষিত আছে। নিহতর ভাই দৈনিক নতুন সময় কে জানান,আমরা খুব কষ্টের মধ্যে জীবন যাপন করছি,ছোট ভাইয়ের লাশটা যদি আমরা শেষবারের মতো দেখতে পাই তাহলে একটু হলেও শান্তি পাবো। তারা সরকারের কাছে বিশেষভাবে লাশ টি বাংলাদেশে এনে পরিবার এর নিকট হস্তান্তরের জন্য অনুরুধ করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক , ৬ মাসের কারাদণ্ড
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
