ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
সুইডেন-ডেনমার্কের আকাশে রুশ বিমান, রাষ্ট্রদূত তলব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 May, 2022, 12:10 PM

সুইডেন-ডেনমার্কের আকাশে রুশ বিমান, রাষ্ট্রদূত তলব

সুইডেন-ডেনমার্কের আকাশে রুশ বিমান, রাষ্ট্রদূত তলব

রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে ডেনমার্ক ও সুইডেন। আকাশসীমা লঙ্ঘন করে রুশ গোয়েন্দা বিমান দেশ দুটিতে ঢুকে পড়ার অভিযোগ উঠেছে। আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সুইডেন ও ডেনমার্ক জানিয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় ডেনিশ বাল্টিক দ্বীপ বোর্নহোমের পূর্ব আকাশসীমায় প্রবেশ করে রুশ বিমানটি।


এরপর তা সুইডেনে ঢুকে যায়।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কফোদ বলেছেন, গুপ্তচর বিমান আমাদের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

এ ঘটনায় রুশ  দূতকে তলব করেছে সুইডেন। দেশটি বলেছে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যেই আকাশসীমা লঙ্ঘনের ঘটনা অপেশাদার আচরণ।

এক বিবৃতিতে সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রণলায় জানিয়েছে, রাশিয়ান এন-৩০ প্রপেলার বিমান অনুপ্রবেশের বিষয়টি রেকর্ড করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status