ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
আওয়ামী লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে মারধর, ছবি ভাইরাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 30 April, 2022, 12:06 PM

আওয়ামী লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে মারধর, ছবি ভাইরাল

আওয়ামী লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে মারধর, ছবি ভাইরাল

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে দিনদুপুরে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

ইফতার মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সমর্থকরা তাকে মারধর করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার দুপুরে উপজেলার হাইদগাঁও ইউনিয়েনের ব্রাহ্মণঘাটার গাউছিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের সময় তার জামাও খুলে নেওয়া হয়। এই ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

হাইদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য শহীদুল ইসলাম জুলু জানান, শুক্রবার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ উনাকে ইফতার মাহফিলে দাওয়াত দেয়নি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ৩০/৪০ জন লোক নিয়ে অনুষ্ঠানে এসে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাহমুদুল হক হাফেজকেসহ বিভিন্নজনকে গালাগালি করতে থাকেন। এক পর্যায়ে ইন্দ্রজিৎ লিও নামের সাবেক একজন ইউপি সদস্য জিতেন গুহকে ঘুষি মারেন। এসময় উনার সাথে থাকা বাকি লোকজন জিতেন গুহকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করে ফেলে। তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এ বিষয়ে হাইদগাঁও ইউপি চেয়ারম্যান বিএম জসিম বলেন, ‘সরকারি টিউবওয়েল ও চাকরি দেয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়েছেন জিতেন গুহ। এমনকি মানুষের জায়গাও দখল করেছেন তিনি। এছাড়া মুজিববর্ষের সরকারি ঘর দিবে বলেও তিনি বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়েছেন। সেটা প্রমাণিত হওয়ায় তার সভাপতির পদও চলে গেছে এবার। আজ ওই লোকগুলো তাকে পেয়ে টাকা ফেরত দিতে বলে মারধর করে। আমি খবর পেয়ে তাকে গিয়ে রক্ষা করেছি।’

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, পূর্ব শত্রুতার জের ও ইফতার মাহফিলের ব্যানারে চেয়ারম্যানের ছবি দেয়া নিয়ে তার লোকজন জিতেন গুহকে মারধর করেছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status