|
রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠিত নতুন কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান সভাপতি এবং আলমগীর হোসেন (মিয়া ভাই) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। উক্ত কমিটিতে সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব মাহমুদ ফারুকসহ রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া সংগঠক এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। নবগঠিত কমিটির সদস্যরা ক্রীড়ার উন্নয়ন, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং সুস্থ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, সকলের সমন্বিত উদ্যোগে রামগঞ্জের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
