ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
৪০ পা দিলেন এই অভিনেত্রী, জানেন কে এই টলি সুন্দরী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 April, 2022, 11:59 AM

৪০ পা দিলেন এই অভিনেত্রী, জানেন কে এই টলি সুন্দরী?

৪০ পা দিলেন এই অভিনেত্রী, জানেন কে এই টলি সুন্দরী?

নীল রঙা ঘাঘরায় সেজে মঞ্চে নাচ করছে এক মিষ্টি বাচ্চা। আজ ৪০-এ পা দিল এই খুদে। টলিগঞ্জের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর ছোটবেলার ছবি দেখে চিনতে পারছেন তাঁকে?

ছোট থেকেই মঞ্চ তাঁকে টানত। নাচের অনুষ্ঠানে নীল ঘাঘরা পরে পারফর্ম করছে এক ছোট্ট পরী। দেখুন তো চিনতে পারছেন কিনা এই টলি সুন্দরীকে। আজ ৪০-এ পা দিলেন এই অভিনেত্রী।

আজকের এই টলিউড অভিনেত্রী প্রায় দু-দশক ধরে কাজ করছেন টলিউডে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। সঙ্গে মিষ্টি ব্যবহারে মন কেড়েছেন সবার। ও হ্যাঁ, এই নায়িকার বাবাও কিন্তু টলিউডের প্রথম সারির অভিনেতা। অন্নপ্রাশনের ছবি দেখে চিনতে পারলেন?

এই মিষ্টি বাচ্চা আর কেউ নয়, অভিনেত্রী কোয়েল মল্লিক। আজ ৪০-এ পা দিলেন টলি কুইন।

কলকাতার বিখ্যাত মল্লিক পরিবারের মেয়ে কোয়েল। জন্মদিনে ফিরে দেখা অভিনেত্রীর ছেলেবেলার কিছু মুহূর্ত।

বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিকের কোলে খুদে কোয়েল। ছোট থেকেই নায়িকার ক্যামেরার প্রতি ভালোবাসা রয়েছে তা বেশ স্পষ্ট।

নাটের গুরু ছবির সঙ্গে নিজের টলিউড কেরিয়ার শুরু করেছিলেন কোয়েল। যদিও সাথী ছবিতে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন নায়িকা। কিন্তু অনুমতি দেননি রঞ্জিত মল্লিক।

সাইকোলজি নিয়ে ওর পড়া শেষ করে তবেই অভিনয় কেরিয়ার শুরু করেন কোয়েল। রুপোলি পর্দায় জিতের সঙ্গে কোয়েলের জুটি সবচেয়ে সুপারহিট।

২০২০ সালে ছেলের জন্ম দিয়েছিলেন কোয়েল। দেখতে দেখতে দু-বছর বয়স হল কবীরের। সোশ্যাল মিডিয়ায় খুব বেশি ছেলের ছবি প্রকাশ করেন না অভিনেত্রী। লোকচক্ষুর আড়ালেই ছেলেকে বড় করছেন তিনি। অভিনয় কেরিয়ারের পাশাপাশি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status